শনিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

শয়তান বধ ; শয়তান শিকার সবকিছুই রুটিন ওয়ার্ক!!

নিজস্ব প্রতিবেদক :
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ৯:৫৪ অপরাহ্ণ
পঠিত: ১৩৬ বার

যৌথ বাহিনীর চলমান অভিযানের ‘নাম না দেয়ায়’ তারা চুপচাপ ছিলেন। এবার পেয়েছেন অভিযানিক নাম- অপারেশন ডেভিল হান্ট। তবে তাদের সামর্থ্যের সুবিধা মিলবে কি? মনে হয় না।

কারণ, দেশবাসীর নির্ভরশীলতা, বিশ্বাসে আস্থা পায় না কোনো বাহিনী। নিজেদের স্বার্থ বিরোধী কিছু ঘটলেই বিভিন্ন মহল উল্টে যায়। বদলে ফেলে সহনশীলতা, পাল্টে যায় রূপ। মুহূর্তেই বাহিনীর শীর্ষ কর্তাদের বিরুদ্ধে দল প্রীতির অভিযোগ তুলে বিতর্কিত করতে দ্বিধা করে না কেউ।

আমরা হয়তো ভয়ংকর অভিযোগ তুলে দায় চাপিয়েই খালাস হয়ে যাই। কিন্তু বাহিনী প্রধানদের তো আন্তর্জাতিক বিধি-বিধান, সভ্যতা প্রতিপালন সহ শান্তিরক্ষা মিশনের ধারাবাহিকতা রক্ষা করতে হয়, থাকে সরকারি নীতি ও চাকুরি বিধির বাধ্য বাধকতা।

সবদিক বিবেচনায় শক্তি প্রয়োগের বাড়তি দায়িত্ব পালনকে ঝুঁকি বলেই মনে করেন তারা। ফলে নিজের মতো করে স্বতন্ত্র ভালবাসায় দেশপ্রেমেরও উপায় নেই। বিধিবদ্ধ সীমিত কর্তব্য কাজেই আবদ্ধ থাকেন সবাই।

নিকট অতীতেও এখনকার মতো বিতর্ক সৃষ্টি, গুজব গজবের ঘৃণ্য কাজ কারবার ছিল না। যাকে তাকে মনগড়া ট্যাগ লাগানোর প্রচলনও ছিল না। মানুষ যত আধুনিক হচ্ছে ততই ঠুনকো হচ্ছে আস্থা, বিশ্বাস, নির্ভরশীলতা। যেখানে কেউ কারো দায়িত্ব নিচ্ছে না, সেখানে জাতির দায়িত্ব কেন বাহিনী নিবে?

এ কারণে অপারেশন ডেভিল হান্ট হোক, আর শয়তান বধ হোক – কোন কিছুই আলাদা বিশেষত্ব বহন করে না। সবকিছুই বিধিবদ্ধ রুটিন ওয়ার্কে পরিণত হতে বাধ্য। আফসোস! জাতির ললাটে দুর্ভাগ্যের কালিমা, শেষ যেন হতেই চায় না।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা ছত্রখিল পুলিশ ফাঁড়ির অভিযানে বিপুল পরিমাণ রেডবল সহ গ্রেফতার ৩

ঢাকাই চলচ্চিত্রের খ্যাতিমান চিত্রনায়িকা অঞ্জনা রহমান আর নেই

বিআরডিবি কুমিল্লা জেলা সিবিএর ২৫-২৬ সালের কমিটি ঘোষণা

কুমিল্লার বুড়িচং এ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী যুবলীগ নেতা মামুন গ্রেফতার

বাংলাদেশ থেকে আকাশ পথে মানবপাচারে প্রায় সাড়ে ৪০০ সক্রিয় সিন্ডিকেট

বাঙ্গরায় জানালার গ্রীলে ঝুলেছিল মাদ্রাসা ছাত্রের লাশ, মৃত্যু নিয়ে রহস্য।

কুমিল্লায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

আলোকিত তারুণ্য সংগঠন ও আব্দুল্লাহ মেডিকেল সার্ভিসের উদ্বেগে ফ্রী মেডিকেল ক্যাম্পিং এবং সংবর্ধনা সভা অনুষ্ঠিত

কক্সবাজারে অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট জরিমানা ও পলিথিন জব্দ

প্রকাশিত সংবাদ এর বিষয়ে প্রতিবাদ

প্রকাশিত সংবাদ এর বিষয়ে প্রতিবাদ