বুধবার , ২২ জানুয়ারি ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন স্বেচ্ছাসেবক দলনেতা আবদুল্লাহ আল মামুন

নিজস্ব প্রতিবেদক:
জানুয়ারি ২২, ২০২৫ ১১:৪৭ অপরাহ্ণ
পঠিত: ৭৩ বার

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমতি গ্রামের গাছ কাটা ও জমি দখলের অভিযোগ এনে কুমিল্লার স্থানীয় একটি পত্রিকা সহ অনলাইনে মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে আজ সংবাদ সম্মেলন করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।

আবদুল্লাহ আল মামুন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের বর্তমান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইতিপূর্বে তিনি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ভিপি, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের সভাপতি ও বিজয়পুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি হিসেব দায়িত্ব পালন করেছিলেন।

তিনি জানান যে গত ৩০ বছর ধরে সে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত। দলের কাজ করতে গিয়ে সংখ্যা বার হামলা ও মামলার শিকার হয়েছেন। কিন্তু দলের আদর্শ ও কাজ থেকে কখনো বিচ্যুত হয়নি। একটি মহল তার রাজনৈতিক জনপ্রিয়তায় ম্লান করার জন্য উঠেপরে লেগেছেন। গ্রাম্য সালিশ কে কেন্দ্র করে তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছেন। স্থানীয় একটি পত্রিকায় ও ফেইসবুক মাধ্যমকে ব্যবহার করে সংবাদ প্রকাশ করায় বিব্রতকর পরিস্থিতিতে পরেগেছেন আব্দুল্লাহ আল মামুন। যা তার সঙ্গে কোর ধরনের সম্পৃক্ততা নেই বলেও তিনি জানান। তিনি কেবল এলাকার মুরুব্বিদের সঙ্গে গিয়ে বিষয়টি সমজতার চেষ্টা করেছিলেন। কিন্তু ২২ জানুয়ারি ২০২৫ ইং বুধবার আমাদের কুমিল্লা পত্রিকায় প্রথম পৃষ্ঠায় ও অনলাইন ফেইসবুক পেইজে কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক দলনেতা ভিপি আবদুল্লাহ বিরুদ্ধে অসহায় পরিবারের গাছ কর্তন ও জমি দখলের চেষ্টার অভিযোগে শিরোনামের একটি সংবাদ ছাপা হয় যা সম্পূর্ণভাবে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করেছেন বলে তিনি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তিনি আরও বলেন যে প্রকৃত ঘটনা হল, কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের লালমতি গ্রামের মুন্সি বাড়িতে জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। ২০১৯ সাল থেকে মুন্সি বাড়ির জমিজমা নিয়ে বহু সালিশ বৈঠক হয় কিন্তু উক্ত বিষয় কোন প্রকার বিষয়টির মিমাংসা হয়নি। এমতো অবস্থায় একই এলাকার বাসিন্দা হওয়ায় গত ১৮ জানুয়ারিতে তিনিও সালিশ বৈঠকে হাজির হোন। এরপর দু”পক্ষের সঙ্গে বসে পরে সেখানে থেকে চলে যায়। হঠাৎ করে আজ বুধবার আমাদের কুমিল্লায় তার বিরুদ্ধে সংবাদ দেখে হতবাক হোন তিনি।

কোনভাবেই গাছ কাটা ও জমি দখলের সঙ্গে জড়িত নয় বলেও তিনি সংবাদ সম্মেলনে সাংবাদিকদেরকে এই কথা জানান। তার বিরুদ্ধে সংবাদে বলা হয়েছে স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুল্লাহ আল মামুন এর উপস্থিতিতে গাছ কাটা হয়েছেন কিন্তু তিনি গাছ কাটার এইসব বিষয়ে জানেনিনা উপস্থিত থাকা তো দূরের কথা। মানুষের গাছ কাটা দখলদারত্বে তিনি কখনো বিশ্বাসী নয়। আরও বলেন গ্রামের মানুষের মধ্যে শান্তি ফেরাতে গিয়াছি আজ অপপ্রচারের শিকার হতে হয়েছে আমাকে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আমার রাজনৈতিক ক্যারিয়ারে দাগ লাগাতে একটি মহল এই প্রতিবেদন করিয়েছেন। যা মিথ্যা, মনগড়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে তিনি দাবি করেন।

আজ কুমিল্লা কান্দিরপাড় পৌর-বিপনী মার্কেটের চতুর্থ তলায় বিকেল ০৪টায় এই সংবাদ সম্মেলন করে উক্ত সংবাদ সম্মেলনে লালমতি এলাকাবাসীর পক্ষে বিজয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রব জিলানী চেয়ারম্যান বলেন, আমরা চেষ্টা করেছিলাম ভাইয়ে ভাইয়ের সমস্যাগুলো মিমাংসা করতে। ভিপি আবদুল্লাহ এলাকাবাসী হিসেবে সালিশ করতে গিয়েছিলো। সেখানে কোনো গাছ কাটার সাথে তার সম্পৃক্ততা নেই।এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, লালমতি গ্রামের বাসিন্দা খোরশেদ আলম চৌধুরি, ফারুক মুন্সী, আবুল কালাম, কামরুল ইসলাম টিপু প্রমুখ।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বায়েজিদ বোস্তামি থানার ওসিকে হুমকিদাতা চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’ গ্রেফতার

আমি কুমিল্লার মানুষের হৃদয়ে নাম লিখতে চাই: কুমিল্লা জেলা প্রশাসক

কুমিল্লার দেবিদ্বারে আসামী ধরতে গিয়ে পুলিশের মৃত্যু

কুমিল্লায় ডিবির অভিযানে ৭২ কেজি গাঁজাসহ আটক ০১

কুমিল্লায় সাংবাদিক হুমকি–অভিযোগের পর দ্রুত পদক্ষেপ: পুলিশ সুপার নাজির আহমেদ খান ও অতিরিক্ত পুলিশ সুপারের প্রশংসা ৩৮ মাস দায়িত্ব পালনের পর এএসআই সোলায়মান বাদশা ঢাকা রেঞ্জে বদলি**

বিএনএনসি ও বাংলাদেশ ভূমি গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

কুমিল্লা সদর দক্ষিনে ডাক্তার দেখানোর পর বাড়ি ফেরার পথে তিশা বাসের ধাক্কায় অন্তস্বত্বা নারী নিহত

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের প্রয়োজনে ১৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা

কুমিল্লায় দু গ্রুপের সংঘর্ষে আহত ০১।

01714-656858 shovo ronjon chakma, সিলেট হাইওয়ে থানা রিজওয়ান

01714-656858 shovo ronjon chakma, সিলেট হাইওয়ে থানা রিজওয়ান