সোমবার , ২ ডিসেম্বর ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

সড়ক পরিবহন নতুন কনভেনার কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক:
ডিসেম্বর ২, ২০২৪ ১২:১৯ পূর্বাহ্ণ
পঠিত: ১১৫ বার

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির তলবী সভায় নতুন কনভেনার কমিটি গঠন করেন। শনিবার ৩০ নভেম্বর বিকাল-৩-০০ ঘটিকার সময় সমিতির তলবী সভায় পূর্বের কমিটি বাতিল করে কনভেনিং কমিটি গঠন করা হয়।

এতে জনাব মো: সাইফুল আলমকে কনভেনার, জনাব এম, এ, বাতেনকে জয়েন্ট কনভেনারসহ ২৬ (ছাব্বিশ) সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। বাকী জয়েন্ট কনভেনারগন হলেন জনাব আক্তারুজ্জামান বাবুল, এ, এস, এম, আহম্মেদ খোকন, অধ্যাপক ইকবাল হোসেন রাজু ও আলমগীর কবির।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবারের তলবী সভায় ঢাকা শহর ও শহরতলীর পরিবহন সেক্টরের নীতি নির্ধারক ও বিভিন্ন বুট কমিটির মালিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। তাদের সর্বসম্মতিক্রমে আগের কমিটি বাতিল করে নতুন একটি কনভেনিং কমিটি গঠন করা হয়। যাতে আগামী এক মাসের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদন নেওয়া হবে।

এদিনের সভায় কাউন্সিলর কাজী জোবায়ের মাসুদ বলেন- আগষ্ট বিপ্লবের পর দেশের গোটা পরিবহণ খাতে সীমাহীন নৈরাজ্য ও বিশৃংখলা দেখা দেয়। পূর্বের কমিটির কেউ পালিয়ে দেশ ছেড়ে, কেউ দেশেই আত্মগোপনে থাকে। এর কুপ্রভাব পড়ে পরিবহন খাতে। বিশেষ করে সড়কে যানজট, দুর্ঘটনা ও গাড়ির সিরিয়াল নিয়ন্ত্রন কঠিন হয়ে পড়ে।

সেজন্যই সমিতির গঠনতন্ত্র অনুযায়ী ১২ (৫) ধারা মোতাবেক আজকের কনভেনিং কমিটি গঠনের প্রস্তাব দেন। এতে উপস্থিত কাউন্সিলর ও মালিকরা সর্বসম্মতিক্রমে অনুমোদন দেন। এ সময় কনভেনার মোঃ সাইফুল আলম দেশের পরিবহণ খাতে যুগান্তকারী পরিবর্তন ও সংস্কারের মাধ্যমে সকল বৈষম্য, চাদাবাজি ও অরাজকতা দূর করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ঋণ শোধ না করেই রিজার্ভ কমে গেল ৯শ মিলিয়ন ডলার

হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে কুমিল্লায় কোন মিটিং মিছিল করতে দেওয়া হবে না

জেলার আবু মুছার হাতে বন্দি কক্সবাজার জেলা কারাগার, বন্দিদের জীবন দুর্বিষহ!

প্রকাশ্যে আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত্যা; ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার : ০৪

কুমিল্লা জেলা গোয়েন্দার অভিযানে ৩০ কেজি গাঁজাসহ আটক ০৭

ত্রিশাল সরকারি নজরুল কলেজ মার্কেটে আ.লীগের অফিস

কুমিল্লা ট্রমা সেন্টারে ইমরান মৃত্যুর ঘটনায় চার লক্ষ টাকায় রফাদফা

সারাদেশে মাদকের ছড়াছড়ি, নৈপথ্যে ভারত ও মিয়ানমার

আদালতের নির্দেশ অমান্য করে বাউন্ডারি নির্মাণ, নীরব থানা পুলিশ!

তিন বছরের অদম্য যাত্রা পূর্ণ করে চতুর্থ বর্ষে ‘মেঘনার সময়’