রবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরীর ৯৫তম জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক:
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ১০:১১ অপরাহ্ণ
পঠিত: ১৮৬ বার

দৈনিক ইত্তেফাকের আমৃত্যু কুমিল্লা সংবাদদাতা ও জেলার বিশিষ্ট শিশু সংগঠক কচিকাঁচা মেলার দাদা ভাই ও কুমিল্লা বেসরকারী মহিলা কলেজের প্রতিষ্ঠাতা বরেণ্য সাংবাদিক প্রয়াত গোলাম মোস্তফা চৌধুরীর ৯৫তম জন্মদিন গতকাল রবিবার বিকালে পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকার সৈয়দ ম্যানশনের দ্বিতীয় তলায় কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের ভারপাপ্ত সভাপতি মির্জা ফসিহ্ উদ্দিন আহমেদ প্রধান অতিথি`ছিলেন কুমিল্লা

প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের কুমিল্লা জেলা প্রতিনিধি মো. লুৎফুর রহমান।
দৈনিক আমার দেশ কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি মো. শাহ আলম শফি, কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মানবজমিনের স্টাফ রিপোর্টার জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরীর বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতি উদ্ধৃত করে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল, সাবেক সহ-সভাপতি অধ্যাপক মীর শাহ আলম, দৈনিক কুমিল্লা মুক্তকণ্ঠ সম্পাদক এ টি এম হুমায়ুন কবির, দৈনিক সমকাল প্রতিনিধি মো. কামাল উদ্দিন, কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও , সাধারণ সম্পাদক ও যায়যায়দিনের স্টাফ রিপোর্টার মো. আবদুল জলিল ভূঁইয়া, দৈনিক সংবাদ ও চ্যানেল-২৪ প্রতিনিধি জাহিদুর রহমান, ডেইলি সান প্রতিনিধি কাজী মীর আহমেদ প্রমুখ।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ