শনিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন”র শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক:
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ২:২২ পূর্বাহ্ণ
পঠিত: ১৪৫ বার

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন।

ঢাকা ২১ ফেব্রুয়ারী২০২৫। মহান অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। শুক্রবার সকাল ৯টায় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতাকর্মীরা। এই সময়ে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় কমিটির পরিচালক, জাতীয় দৈনিক একুশে বানী পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আসরাফ সরকার। দৈনিক দিনের আলো পত্রিকার সম্পাদক, মোঃ ফজলুর রহমান জুলফিকার,
দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার সম্পাদক মোঃ আবুল হোসেন। অপরাধ অনুসন্ধান পত্রিকার সম্পাদক, মোঃ রফিকুল ইসলাম কাজল, মোঃ ফয়েজ উল্লাহ পাঠান, মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, মোঃ আতাউর রহমান, এ মন্নান, কে এম রেজবী,মারিয়া ইসলাম, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাছুম বিল্লাহ সুমন, গাজীপুর জেলা কমিটি সভাপতি মোঃ মিজানুর রহমান চৌধুরী, ঢাকা মহানগর কমিটির সাংবাদিক মোঃ বসির আহমেদ, নাহিদা আক্তার পপি, রাজিয়া সুলতানা তূর্ণা, মাসুদ মৃধা প্রমূখ। এই সময়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন বলেন ১৯৫২ সালে আমাদের পূর্বসূরিরা ভাষার জন্য জীবন দিয়েছে বলেই আজ আমরা মায়ের ভাষা বাংলায় কথা বলতে পারি। একইভাবে ৫ আগস্ট জাতিকে স্বৈরাচারমুক্ত করতে অসংখ্য প্রাণ শহীদ হয়েছে। আজ ভাষাশহীদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাদেরও শ্রদ্ধা জানাই। তাদের উদ্দেশ্যে একটি কবিতা বলেন,
সেই ছেলেটা নেই যে আর মা বাবারই ঘরে,
নিজের জীবন দিলো সে যে মাতৃভাষার তরে
মাতৃভাষা রাখতে গিয়ে এমনিই কত ছেলে
কেউ করলো মৃত্যু বরন
কেউ বা গেলো জেলে
ঐ যে তারা বিদায় নিলো
ফিরালো নাতো হায়
ফিরালো নাতো মায়ের কোলে
ফিরলো নাতো গা।

ভাষার জন্য বিশ্বের বহু দেশের মানুষ আন্দোলন সংগ্রাম করেছেন। আমাদের দেশের মানুষ একমাত্র বাংলা ভাষার জন্য, বাংলায় কথা বলার জন্য আন্দোলন করেছেন, বহু মা, বোন, ভাইয়ের জীবন বিলিয়ে দিয়েছেন। যা সারা বিশ্বের কাছে বিস্ময়। ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে নিজের মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায় করেছে। একুশে ফেব্রুয়ারি আমাদের কাছে প্রেরণার উৎস।
১৯৫২ সালে ভাষার দাবিতে যে ছাত্র, শিক্ষক, জনতা শহিদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। এদেশে ভাষার জন্য আমরা জীবন উৎসর্গ করেছি, যা বিশ্বের ইতিহাসে বিরল। আমরা বারবার নিপীড়িত হয়েছি এবং অন্যায়ের প্রতিবাদ করেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ তরুণ যুব সমাজ প্রাণ দিয়েছিল রাজপথে। বায়ান্নতে যে ঘটনাটি ঘটেছিল একাত্তরেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। বর্তমানে দৃশ্যমান জুলাই, চব্বিশেও একই ঘটনা ঘটেছে। আমরা বারবার প্রতিবাদ করেছি বারবার রক্ত দিয়েছি। ১৯৫২ থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত প্রতিটি আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। শহিদ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। যারা রক্ত দিয়েছেন তাদের একটি স্বপ্ন ছিলো। আমরা শহিদদের সেই স্বপ্ন বাস্তবায়নে নতুন একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাবো এ আশাবাদ ব্যক্ত করছি।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় দু গ্রুপের সংঘর্ষে আহত ০১।

থানায় জিডি করার এক ঘন্টার মধ্যে রেসপন্স করতে হবে

বিদ্যালয়ে মদ বিক্রির সময় মদসহ কাউন্সিলর ছেলে আটক

কুমিল্লায় র‍‍্যাব এর অভিযানে পাসপোর্ট দালাল চক্রের মূলহোতাসহ ৫ জন আটক।

সাংবাদিককে হত্যা পরিকল্পনার অভিযোগে আলোচনায় এএসআই সোলাইমান বাদশা — ৩৮ মাস ধরে একই থানায় প্রভাব বিস্তার!

র‌্যাব-৭, চট্টগ্রাম এর পৃথক অভিযানে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হত্যা মামলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং চান্দগাঁও থানা শাখার ছাত্রলীগের কার্যনির্বাহী সংসদের সদস্য গ্রেফতার।

আসুন দেখি “বাক স্বাধীনতা ও মুক্তমত প্রকাশের অধিকার” কতটুকু পেলাম?

নোয়াখালীতে জমি বিক্রির টাকা আত্মসাৎ হত্যার ঘটনায় অন্তঃসত্বা ছোট বোনকে হত্যার মূল আসামী বড় ভাই গ্রেফতার

আমি কুমিল্লার মানুষের হৃদয়ে নাম লিখতে চাই: কুমিল্লা জেলা প্রশাসক

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে