শনিবার , ৮ মার্চ ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

সার্জারির টেবিলে পিনাকী ভট্টাচার্য, চাইলেন দোয়া

ঢাকা আউটলুক ডেস্ক :
মার্চ ৮, ২০২৫ ৪:১৩ পূর্বাহ্ণ
পঠিত: ১০০ বার

সবার কাছে দোয়া চেয়েছেন বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য। শুক্রবার (০৭ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন তিনি।

পোস্টে তিনি লিখেছেন, ‘আর কিছুক্ষণ পরে আমার একটা সার্জারি হবে জেনারেল এনেস্থেসিয়া দিয়ে। গুরুতর কিছু নয় কিন্তু সার্জারি করাটা জরুরি। আমার শরীরে সেই ১৯৯০ এর পুলিশি নির্যাতনে একটা পা ছোট হয়ে যাওয়ার পরে নানা জায়গায় যন্ত্রণা থাকে। তো এই সার্জারি করে একটা যন্ত্রণার স্থায়ী উপশম করার চেষ্টা করা হবে।’

তিনি লেখেন, ‘আমার ভিডিও হয়তো নিয়মিতই দেওয়া যাবে। রেকর্ড করে দেওয়া আছে গত রাতেই। ঠিক কতদিন হাসপাতালে থাকতে হবে সেটা নির্ধারিত হবে সার্জারির পরে। আশা করি হাসপাতাল থেকে দুই তিন দিনেই ছেড়ে দেবে।’

তিনি আরও লেখেন, ‘এনেস্থেসিয়া নেওয়ার আগে মনে হয় যদি আর কখনো জ্ঞান ফিরে না আসে? মন্দ না। যন্ত্রণাহীন মৃত্যুর চাইতে আনন্দময় কিছু নাই। পৃথিবীতে আমার সময়টা কেটেছে রোলার কোস্টারের মতো। আমি উপভোগ করেছি প্রত্যেকটা মুহূর্ত। এই জীবনের বেশির ভাগটাই যন্ত্রণার। খুব সামান্য অংশ আনন্দের। যন্ত্রণাটাই জীবন আর আনন্দটা আপনার উপহার। তবে সৃষ্টিকর্তা আমাকে দুহাত উজার করে আনন্দের উপলক্ষ্য দিয়েছেন। অসংখ্য মানুষের অকৃত্রিম ভালোবাসা দিয়েছেন আমি কোনোভাবেই যার যোগ্য ছিলাম না।

পিনাকী লিখেছেন, ‘যদি সুস্থভাবে ফিরি আবার দেখা হবে। আর না ফিরলে মনে রাখবেন পৃথিবী কারও জন্য থেমে থাকে না। শুধু মানুষের জন্য দরদ আর ইনসাফের শিখাটা জ্বলায়ে রাখবেন। ক্ষমতা নয় মজলুমের সঙ্গে থাকবেন, কারণ সত্য থাকে ওইখানেই। ভালো থাকবেন, নির্বিঘ্নে আর আনন্দে থাকবেন। ফি আমানিল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।’
Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

আসামি ধরতে গিয়ে মারধরের শিকার ৬ পুলিশ সদস্য!

কুমিল্লা সদর দক্ষিনে ডাক্তার দেখানোর পর বাড়ি ফেরার পথে তিশা বাসের ধাক্কায় অন্তস্বত্বা নারী নিহত

কুমিল্লায় র‍্যাব পরিচয়ে ডাকাতি ০৯ জন গ্রেফতার

চৌদ্দগ্রাম উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

১২ সিটির মেয়র অপসারণ, প্রশাসক নিয়োগ

কারাগারে মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত বন্দিদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট

কুমিল্লায় মহানবী (স) কে নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেফতার 

আগুনে দগ্ধ শিশু ফাতেমার দায়িত্ব নিলেন রবিউল ইসলাম নয়ন

ওয়ার্ড কমিটিকে ৩১ দফা বাস্তবাহনের কাজ করার আহ্বান: ফয়সাল উর রহমান পাভেল

খালেদা জিয়ার গাড়িবহরে পড়ে গিয়ে আহত  যুবদলের সভাপতি মুন্না হসপিটালে ভর্তি