বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

‘হাসনাত-সারজিসকে চাপা দিতে চাওয়া সেই ট্রাকের মালিক পলাতক আ.লীগ নেতা

এম. রাসেল সরকার:
নভেম্বর ২৮, ২০২৪ ৯:৪৫ অপরাহ্ণ
পঠিত: ৭৪ বার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই হত্যাচেষ্টার ঘটনা ঘটে।

এদিকে ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমন্বয়ক খান তালাত মোহাম্মদ রাফি তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে লাইভে এসে জানিয়েছেন, হাসনাত ও সারজিসকে চাপা দেওয়া ওই ট্রাকটির মালিক একজন আওয়ামী লীগ নেতা। একইসঙ্গে তিনি জানান, ওই নেতা হাসিনা সরকার পতনের পর থেকে পালাতক আছেন।

তিনি আরও বলেন, ‘আমাদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। নানাভাবে হত্যার চেষ্টা করা হচ্ছে। আজকে তিনটি গাড়িতে আমরা ঢাকায় ফিরছিলাম। এর মধ্য একটি গাড়িতে হাসনাত ভাই ও সারজিস ভাই ছিলেন। আমরা অন্য গাড়িতে ছিলাম। ট্রাকটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রনেদিতভাবেই আমাদেরকে চাপা দেওয়ার চেষ্টা করে।’

এর আগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হত্যাচেষ্টার ঘটনা ঘটে। লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে একটি আইনগত প্রক্রিয়া চলছে।

জানা গেছে, বুধবার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এর আগে আজ দুপুরে চট্টগ্রাম নগরের টাইগারপাস মোড়ে চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। যেখানে বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।

সমাবেশে ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়ে আইনজীবী আলিফ নিহতের ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান তারা।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমার ভাই সাইফুলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ইসকনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। তিনি বলেন, ইসকন কীভাবে স্বৈরাচারী আওয়ামী লীগের সহায়তায় ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে তা আমরা ভুলে যাইনি। ধর্মের দোহাই দিয়ে উগ্রবাদী সংগঠন পরিচালনা করলে বাংলাদেশে এক হাত জায়গাও দেওয়া হবে না।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভরতদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় নিহত হন আইনজীবী আলিফ। এছাড়াও পুলিশের ১২ জন সদস্যও আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

হয়রানী করতে মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুমিল্লা সদর দক্ষিণে ভূয়া দরবেশ সেজে মানুষের সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ গ্রেফতার ০৪

‘সরকারের বিরুদ্ধে মন খুলে সমালোচনা করুন’

কুমিল্লায় মাঝিগাছায় র্যাবের অভিযানে ১২ কেজি গাঁজা’সহ মাদক ব্যাসয়ী আটক

কুমিল্লায় একই পরিবারের ৪ জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা: মাদক সংশ্লিষ্টতায় রক্তাক্ত বিভীষিকা

ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে অভিনন্দন ছাত্রশিবির

কুমিল্লা অপপ্রচারের প্রতিবাদে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ এর সংবাদ সম্মেলন

কুমিল্লা সদর দক্ষিণে সড়ক দূর্ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নিহত

চাচা ও তার শ্যালক সৌরভকে চার টুকরা করে

সূচিসহ ১৭৯ জন এজাহার ভূক্ত ও অজ্ঞাত ২৪০থেকে ২৬০ জনের বিরুদ্ধে মামলা