সোমবার , ১৪ অক্টোবর ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কুমিল্লায় সাত বছরের কন্যাকে খুন করলো বাবা

নিজস্ব প্রতিবেদক :
অক্টোবর ১৪, ২০২৪ ৩:৩৫ অপরাহ্ণ
পঠিত: ১৫৬ বার

জমিতে কৃষি কাজ করার সময় সাত বছরের কন্যা শিশু কথা না শুনায় গলায় দা দিয়ে আঘাত করে বাবা। মুহুর্তে মাটিতে লুটিয়ে পড়ে শিশুটি। অতিরিক্ত রক্তক্ষরণে না ফেরার দেশে চলে যায় মারিয়া সুলতানা (৭)। পরে লাশটি মাটিতে পুঁতে রাখে বাবা। বাড়ি এসে মেয়েকে খুঁজে পাচ্ছে না বলে।

এলাকায় মাইকিং করা হয়। ঘটনাটি ঘটে গত শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১০.০০ মিনিটে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের নির্ভয়পুরের আদর্শ গ্রামে। এই গ্রামের তাজুল ইসলামের মেয়েই মারিয়া সুলতানা। গতকাল রবিবার (১৩ অক্টোবর ) সন্ধ্যায় ওই এলাকার ধানের জমি থেকে বিজিবির সহায়তায় লাশ উদ্ধার করে পুলিশ। ঘাতক বাবাকে আটক করে পুলিশে সোর্পদ করে এলাকাবাসী। পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে মেয়ে মারিয়া সুলতানাকে সাথে নিয়ে ধানের জমিতে বাবা তাজুল কাজ করতে ছিলো। মেয়েকে কি যেনো একটা আনতে বলে। মেয়ে কথা না শুনায় দা দিয়ে আঘাত করে বাবা। এ আঘাতটি গলায় লাগলে সাথে সাথে জমিতেই মেয়েটি লুটে পড়ে। পরে অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটি মারা যায়। ঘটনাটি যাতে বাড়িতে না জানে এ জন্য বিষয়টি কাউকে না বলে ধামাচাপা দেয়ার চেষ্টা করে বাবা । মেয়েকে পাওয়া যাচ্ছে না বলে মাইকিং করে নাটকও সাজায় বাবা। পরবর্তীতে ঘটনাটি তাজুল ইসলাম তার ছোট ভাইকে বললে ছোট ভাই বিষয়টি এলাকার লোকদের বলে দেয়। এরপরই ঘাতক তাজুল ভয়ে পালিয়ে যায়। পরে কুমিল্লা সদর দক্ষিন থানা পুলিশ অবগত হলে অভিযান চালিয়ে আসামি তাজুলকে গ্রেফতার করে। তার কথা অনুযায়ী রোববার ঘটনাস্থলে গিয়ে লাশ ও ব্যবহৃত দাটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ঘটনার বিবরণ অনুযায়ী আসামিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। আসামির দেখা মতে লাশটি উদ্ধার করি এবং যে দা দিয়ে হত্যা করেছে সেটিও উদ্ধার করা হয়।
মামলা প্রক্রিয়াধীন রয়েছে, ময়নাতদন্ত শেষে মারিয়ার লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ইজতেমা মাঠে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩, আহত শতাধিক

ব্রাক্ষণবাড়িয়া ১২০ কেজি গাঁজাসহ আটক ০৩, পলাতক ০২

বরগুনায় লোহার ব্রিজ ভেঙে খালে পড়ে, নিহত ৯

কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, বৃদ্ধি পাচ্ছে অপরাধ প্রবণতা: জেলা প্রশাসক

জয়দেবপুরে সাংবাদিক আমিনুল কে কুপিয়ে হত্যার চেষ্টা, উলটো তাকেই আসামি বানালেন ওসি হালিম

কুমিল্লায় নানা আয়োজনে বর্ষবরণ উৎযাপন হচ্ছে 

জানুয়ারী মাসের শেষ দিনে কুমিল্লা ক্লাবের নির্বাচন সম্পন্ন

কুমিল্লায় যুবককে মারধরের ভিডিও ভাইরাল; ৮ জনের বিরুদ্ধে মামলা

ওরা আমাকে বিবস্ত্র করে অত্যাচার করেছে, আমার শরীরের দাগ শুকায়নি নির্যাতিত সাংবাদিক সালমা আক্তার

ক্রসফায়ারের ভয় দেখিয়ে ইটভাটা দখলে নেন বেনজীরের শ্যালক