মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

এইচএসসির ফলাফল প্রকাশ আজ, দ্রুত ফলাফল পেতে যা করবেন

নিজস্ব প্রতিবেদক :
অক্টোবর ১৫, ২০২৪ ৯:৪৭ পূর্বাহ্ণ
পঠিত: ১১৯ বার

চলতি শিক্ষাবর্ষের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজ মঙ্গলবার (১৫ অক্টোবর)। প্রতিবারের ন্যায় দেশের সরকারপ্রধান কিংবা শিক্ষা উপদেষ্টা এ ফল ঘোষণা করবেন না। এবার শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা বেলা ১১টায় নিজ নিজ বোর্ডের ফল প্রকাশের ঘোষণা দেবেন।

চলতি বছর এসএমএসে ফল জানানোর প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, ফল প্রকাশের আগেই শিক্ষার্থীরা প্রি-রেজিস্ট্রেশন অর্থাৎ, আগেই এসএমএস পাঠিয়ে রাখতে পারবেন। যে যত আগে এসএমএস পাঠাবেন, তিনি তত আগে ফলাফল পাবেন।

প্রি-রেজিস্ট্রেশনের নিয়ম

SMS-এর মাধ্যমে নিম্নোক্ত উপায়ে ফল সংগ্রহ করা যাবে: HSC Board name (first 3 letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: HSC Dha 123456 2024 লিখে 16222-তে পাঠাতে হবে। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রি-রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল পৌঁছে যাবে।
আর অনলাইনে দেখতে ভিজিট করুন

http://www.educationboardresults.gov.bd

https://eboardresults.com/bn/ebr.app/home/

এর আগে, চলতি বছরের ৩০ জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এরপর জুলাইয়ের ১৬ তারিখ পর্যন্ত পরীক্ষা ঠিকঠাকভাবেই সম্পন্ন হয়। কিন্তু কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রথমে ১৮ জুলাইয়ের পরীক্ষা এবং পরে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত হয়। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা সরকার।

সামগ্রিক পরিস্থিতির ভিত্তিতে বাকি পরীক্ষাগুলোর তারিখ বেশ কয়েকবার পরিবর্তন করা হয়। সবশেষ নতুন তারিখ নির্ধারণ করা হয় ১১ আগস্ট। এর মধ্যে পরীক্ষার্থীরা স্থগিত পরীক্ষাগুলো বাতিল করার দাবিতে আন্দোলন শুরু করেন। ২০ আগস্ট সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ভবনের নিচে বিক্ষোভ করেন তারা। পরবর্তীতে এসব পরীক্ষা বাতিল করা হয়।

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদরাসা বোর্ডের অধীনে মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন অংশগ্রহণ করেন।

নিম্নের লিংকে প্রবেশ করে রেজাল্ট দেখে নিন…..

http://www.educationboardresults.gov.bd

https://eboardresults.com/bn/ebr.app/home/

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ-বিএফআইইউ

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতায় মহানগর শ্রমিক লীগের সদস্য ও শ্রমিক নেতা মোঃ আবুল খায়ের সরকার গ্রেফতার

নিখোঁজ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর সন্ধান মিলেছে

কুমিল্লা ছত্রখিল পুলিশ ফাঁড়ির অভিযানে বিপুল পরিমাণ রেডবল সহ গ্রেফতার ৩

ছাত্রলীগ মিছিল করলেই গ্রেফতার : ময়নুল ইসলাম

কুমিল্লায় ২৬ মামলার আসামী সন্ত্রাসী আল আমিন ও আবুল কাশেম পিস্তলসহ র‍্যাবের হাতে আটক

কুমিল্লায় বিপুল পরিমাণ টাকা ও  মাদক জব্দ, আটক দুই

আবু আবিদের দূর্বার তারুণ্যের আয়োজন- ‘সবাই দেখবে কক্সবাজার।’

কুমিল্লার বরুড়ার ১৩ নং আদ্রা ইউনিয়নের মন্দুক গ্রামের ভোগান্তির শেষ নেই।

গলাচিপায় খুনির ঘরে ক্ষিপ্ত জনতার আগুন