বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কৃষককে আওয়ামী লীগের সভাপতি বানিয়ে মামলায় ফাঁসানোর অভিযোগ করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
নভেম্বর ২৮, ২০২৪ ৯:৪০ অপরাহ্ণ
পঠিত: ৭৬ বার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মো. সোবহান মিয়া (৬০) নামে এক কৃষককে আওয়ামী লীগের সভাপতি বানিয়ে মামলায় ফাঁসানোর অভিযোগ করা হয়েছে। গত ২১ নভেম্বর ঢাকার মিরপুর মডেল থানায় নাদিয়া আক্তার রিয়া নামে এক নারী বাদী হয়ে এ মামলা করেন। মামলায় মো. সোবহান মিয়ার দুই ছেলেকেও আসামি করা হয়েছে।

গত বুধবার (২৭ নভেম্বর) বিকেলে নাসিরনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মো. সোবহান মিয়া নিজের সন্তানদের নিয়ে এ ঘটনা থেকে রেহাই পেতে এক সংবাদ সম্মেলন করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর মামলায় আসামি করা হয়েছে। আমার বাবা ও পরিবারের কোনো সদস্য কখনোই মিরপুরে যায়নি। আমার বাবা একজন কৃষক ও দুই ভাই বাজারের ব্যবসা করে।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের জন্য যারা আমাদের মামলার হুমকি দিত, এখন তারাই আমাদের মামলা দিচ্ছে। তা হলে আন্দোলন করে লাভ কী?

সোবহান মিয়ার ছেলে ও মামলার আসামি জাহাঙ্গীর মিয়া বলেন, এই মামলার সঙ্গে আওয়ামী লীগের একটি চক্র জড়িত আছে। আমার চাচার সঙ্গে জায়গা নিয়ে বিরোধ আছে আমাদের। এ ঘটনায় আমার চাচা রউফ মিয়া ও চাতলপাড় ইউনিয়নের যুবলীগ নেতা আমিনুল ইসলাম ভুঁইয়া মামলায় আমাদের নাম দিয়েছেন।

এ বিষয়ে জানতে এজাহারে থাকা মামলার বাদী নাদিয়া আক্তার রিয়াকে ফোন করলে তিনি সাংবাদিক পরিচয় জানার পরই সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন বলেন, এ ধরনের মিথ্যা মামলা হওয়াটা দুঃখজনক। একটা নিরপরাধ ব্যক্তিও যেন মিথ্যা মামলার শিকার না হন, এ ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

হাতিরঝিল মাদক ছিনতাই নির্মূলে বিশেষ ভূমিকায় আনসার বাহিনী

ওয়ার্ড কমিটিকে ৩১ দফা বাস্তবাহনের কাজ করার আহ্বান: ফয়সাল উর রহমান পাভেল

ফেনীর শিক্ষার্থী ধর্ষণ মামলার পলাতক আসামি দেলোয়ার হোসেন গ্রেফতার

আওয়ামী প্রেতাত্মারা দখলবাণিজ্যে আবারো মরিয়া

ভোলায় প্রশ্ন “সাংবাদিক নির্যাতনকারীদের সঙ্গে বেয়াদব এসপির কীসের পীড়িতি?”

২৪ বছর জেল খেটে এসে মাদক নিয়ে আটক – কুমিল্লা ছত্রখীল পুলিশ ফাঁড়ির জালে

চৌদ্দগ্রামে উৎসবমুখর পরিবেশে প্রেস ক্লাবের নির্বাচন ২০২৫-২৬ অনুষ্ঠিত

সদর দক্ষিণ সার্কেল কি নীরব দর্শক? এএসআই জামশেদ-অমানের বিরুদ্ধে ফাঁদে ফেলার অভিযোগে তদন্তে গাফিলতি নিয়ে প্রশ্ন

ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক পিঠালেন বিএনপির নেতা

গাজীপুরে মোজাম্মেল হকের বাড়ি ভাঙতে গিয়ে জনতার হাতে সমন্বয়কসহ আহত ১৫