সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

২০১৬ সালে সেই মুক্তিযোদ্ধার ফাঁসি চেয়েছিল স্থানীয় আ.লীগ

নিজস্ব প্রতিবেদক:
ডিসেম্বর ২৩, ২০২৪ ৯:১২ অপরাহ্ণ
পঠিত: ১৬৬ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে লাঞ্ছিত হয়ে আলোচনায় আসেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভূঁইয়া কানু বীরপ্রতীক। তিনি বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য। রোববার (২২ ডিসেম্বর) দুপুরে প্রবাসী আবুল হাশেমসহ এলাকার বেশকিছু মানুষ তাকে জুতার মালা পরিয়ে হেনস্তা করেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল পড়ে যায়। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ প্রতিবাদে সরব হয়ে ওঠেন।
চৌদ্দগ্রাম থানা পুলিশ জানিয়েছে, আব্দুল হাই কানুর বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালে যুবলীগ নেতা আবু বক্কর ছিদ্দিক রানা হত্যার প্রতিবাদে সমাবেশ করে স্থানীয় আওয়ামী লীগ। এই হত্যা মামলায় অভিযুক্ত আব্দুল হাই কানু ও তার ছেলে গোলাম মোস্তফা ভূঁইয়া বিপ্লবকে গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানানো হয় সমাবেশ থেকে। 
চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, ‘কানুর কারণে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকা ছাড়া।’ 
স্থানীয় অনেক বাসিন্দা জানান, যুবলীগ নেতা রানা হত্যা মামলায় ১ নম্বর আসামি আব্দুল হাই কানু। তিনি কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল হালিম মজুমদারকেও মারধর করেছেন। তিনি ও তার ছেলে এলাকায় ত্রাস কায়েম করেছিলেন। ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর রানাকে গুলি করে হত্যা করেন কানু, তার ছেলে বিপ্লব ও তাদের সহযোগীরা। এছাড়া চাঁদাবাজির অভিযোগও রয়েছে কানুর বিরুদ্ধে। 
স্থানীয় জসিম উদ্দিন বলেন, ‘কানু গত ১৭ বছরে এলাকায় সন্ত্রাসের রাজনীতি কায়েম করেছেন। একাধিক হত্যা, বাড়িঘর ভাঙচুর এবং চাঁদাবাজির সাথেও তিনি জড়িত। স্থানীয়রা পূর্বের ক্ষোভ থেকে তাকে হেনস্তা করেছেন।’
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান বাংলাদেশের খবরকে বলেন, ‘আব্দুল হাই কানুর বিরুদ্ধে ৮-৯টি মামলার বিষয়ে পুরোনো অপারেটরের মাধ্যমে জেনেছি। তবে আমার কাছে একটি হত্যা মামলা এবং একটি ভাঙচুরের মামলার তথ্য রয়েছে। কানুকে হেনস্তাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ 
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম বাংলাদেশের খবরকে বলেন, ‘সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার রয়েছে সবার। কেউ অপরাধ করলে আইন অনুযায়ী বিচার হবে। অপরাধীকে জুতার মালা পরিয়ে সম্মানহানির সুযোগ আইনে নেই।’ 
Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা পুলিশ লাইনে ছাত্র-জনতার উপর হামলাকারী আওয়ামীলীগের  ২ সদস্য গ্রেফতার

রাজধানীতে আবারও হাসনাত আবদুল্লাহর গাড়িতে মিনি ট্রাকের ধাক্কা

কুমিল্লার সাবেক এসপি আব্দুল মান্নান গ্রেফতার 

যদি একটা চুলও বাঁকা করতে পারো– ধানমন্ডিতে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, অভিযুক্ত আশরাফুল গ্রেপ্তার

ছিনতাই ও ডাকাতিসহ সাত মামলার আসামি বিটকেলসহ তিন  ছিনতাইকারী গ্রেফতার 

বাংলাদেশ বিশ্বব্যাংকের লাল তালিকায়

নোয়াখালী লক্ষীপুরে বাস চাপায় অটোরিক্সা যাত্রী বৃদ্ধ নিহতের  ঘটনায় ঘাতক বাস চালক গ্রেফতার 

গুলসানের বাসা থেকে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার

কুমিল্লায় শিশু ধর্ষণ (ঝুমুর) হত্যার আজ এক বছর

কুমিল্লায় সদর দক্ষিন এলাকাধীন চাষাপাড়ায় ৩৫ কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী আটক : ২