বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

সাংবাদিকদের সঙ্গে পুলিশের ‘অসদাচরণ’ ক্ষুব্ধ সাংবাদিক সমাজ

নিজস্ব প্রতিবেদক:
ডিসেম্বর ২৬, ২০২৪ ৪:২৭ পূর্বাহ্ণ
পঠিত: ৭৩ বার

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মো. মশিউর রহমান বাবু নামে এক ব্যক্তি নিজের গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছেন। উপস্থিত সাংবাদিকরা তাকে বিরত করে আত্মহত্যা করতে চাওয়ার কারণ জানতে চান। এ সময় প্রেসক্লাব এলাকায় দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল আহমেদ সাংবাদিকসহ উপস্থিত সবার সঙ্গে ‘ঔদ্ধত্যপূর্ণ’ আচরণ করেন। বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা গেছে, দুপুর আড়াইটার দিকে প্রেসক্লাবের সামনে কাওমি মাদ্রাসার শিক্ষার্থীদের এক মানববন্ধন শুরু হয়। মানববন্ধন শেষ হয় বিকাল ৩টা নাগাদ। ওই শিক্ষার্থীরা থাকা অবস্থায় প্রেসক্লাবের আউট গেটের সামনে পুলিশ বক্সের কোনায় মো. মশিউর রহমান বাবু নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেন। তাকে বিরত করেন শিক্ষার্থী ও উপস্থিত সাংবাদিকরা। পরে মশিউর রহমানকে ঘিরে সাধারণ মানুষের উপস্থিতি বেড়ে যায়। সাংবাদিকরা তার কাছে পরিচয় ও আত্মহত্যার কারণ জানতে চান। মশিউর জানান, তার বাড়ি সাতক্ষীরা। তিনি বলেন, ‘এর আগে আমি স্ত্রী-সন্তান নিয়ে তিন দিন প্রেসক্লাবের সামনে ছিলাম।

আত্মহত্যা করতে চাওয়ার কারণ জানিয়ে তিনি বলেন, ‘আমি গ্রামের বাড়িতে কসমেটিকসের ব্যবসা করি, আমার দোকান আছে। ব্যবসা করতে গিয়ে বিভিন্ন এনজিও থেকে সাত থেকে সাড়ে সাত লাখ টাকা ঋণ নিয়েছি। ঋণ শোধ করতে না পারায় আমি মামলায় হয়রান হয়ে যাচ্ছি। এ কারণে এই সিদ্ধান্ত নেওয়া।

মশিউরের সঙ্গে কথা বলার এই পর্যায়ে সেখানে আসেন এসআই ফয়সাল আহমেদ। তিনি উপস্থিত সবার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। সবাইকে স্থান ত্যাগ করতে বলেন। সাংবাদিকরা জানান, প্রেসক্লাবের সামনে সাংবাদিকরা তাদের কাজ করছেন, বিশৃঙ্খলা করছেন না। ওই পুলিশ কর্মকর্তা কারও কথা না শুনে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় সাধারণ মানুষ ক্ষিপ্ত প্রতিক্রিয়া দেখায়। পরে তিনি সচিবালয়ের দিকে দৌড় দেন এবং সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর গণমাধ্যমকর্মীদের বলেন, প্রেসক্লাবের দায়িত্বে যিনি থাকেন, তিনি ছুটিতে যাওয়াতে আজ এই সমস্যা হয়েছে। তিনি থাকলে এই সমস্যা হতো না। আমরা অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেবো।

এদিকে সাংবাদিক সমাজ ক্ষোভ অভিযোগে বলা হয়, জাতীয় প্রেসক্লাব চত্বরে কর্মরত পুলিশ সদস্যের এহেন ন্যাক্কারজনক ঘটনায় আল্টিমেটাম দিয়ে বলেন শনিবারের মধ্যে ফয়সালকে দৃষ্টান্তমুলক শাস্তি ও সাংবাদিক সমাজের কাছে প্রকাশ্যে প্রেসক্লাব চত্বরে এসে ক্ষমা না চাহিলে রবিবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে রাস্তা অবরোধসহ সারাদেশে তীব্র আন্দোলন গড়ে তুলে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ পুলিশ হেডকোয়ার্টারে অবস্হান কর্মসূচি পালন করবে সাংবাদিক সমাজ।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় পারিবারিক সম্পত্তি বিরোধে গৃহবধূকে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ

চলাচলের রাস্তার বিরোধ নিয়ে থানায় অভিযোগ করতে এসে মারামারিতে আটক ৬

কুমিল্লায় মাদক মামলার আসামী ধরতে গিয়ে পুলিশের উপর হামলা, গ্রেফতার ১১

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে অপহৃত পাটেরবাগ জামে মসজিদের ইমাম  উদ্ধার গ্রেফতার দুই

চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে মারধরের অভিযোগ শিবিরকর্মীদের বিরুদ্ধে

ঋণ শোধ না করেই রিজার্ভ কমে গেল ৯শ মিলিয়ন ডলার

এনসিপিকে প্রটোকল না দেওয়ার চুড়ান্ত সিদ্ধান্ত করলো সেনাবাহিনী 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হত্যা করলো ছাত্রদল কর্মীকে

শিক্ষার্থীদের সংঘর্ষে বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাকিব আহত

অংকুরের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে– ‘সঞ্চালক’ হিসেবে আবারও স্বীকৃতি পেলেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু