রবিবার , ২৯ ডিসেম্বর ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

দেবিদ্বার পৌরসভা যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

দেবিদ্বার প্রতিনিধি :
ডিসেম্বর ২৯, ২০২৪ ৮:০৩ অপরাহ্ণ
পঠিত: ১০৩ বার

গত শনিবার (২৮ ডিসেম্বর) কুমিল্লা দেবিদ্বার পৌরসভা যুবদলের ১, ৫ ও ৮ নং ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মী সভাটি দেবিদ্বার উপজেলার ৩৬নং দেবিদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা যুবদলের সভাপতি ইঞ্জিনিয়ার মো: শাহ্ জামান মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মফিজুল ইসলামর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য জনাব মো: তাজুল ইসলাম পাঠান, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন (ভিপি শাহীন),  উত্তর জেলা ছাত্রদলে সদস্য সচিব মাহমুদ হাসান তামিম, দেবিদ্বার উপজেলা বিএনপি আহবায়ক মো: গিয়াস উদ্দিন, সদস্য সচিব কাজী মাসুদ, দেবিদ্বার পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন আহম্মেদ (ভিপি মাহফুজ), সদস্য সচিব মো: আব্দুল আলীম পাঠান, দেবিদ্বার উপজেলা যুবদলের সভাপতি মো: নুরুজ্জামান, সাধারণ সম্পাদক রাকিব হাসান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জুয়েল মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো: আবু বক্কর, সহ-সভাপতি মো: ওমর ফারুক, পৌরসভা যুবদলের সিনিয়র সহভাপতি মো : ইমরান খান রিপন,  সাংগঠনিক সম্পাদক জনাব মো: মোশারফ  হোসেনসহ কর্মীসভায় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো: ইমরান হাসান, পৌরসভা বিএনপির নেতা আলআমিন খান, উপজেলা যুবদল নেতা আকতার হোসেন রবিন ও পৌর যুবদলের সহ-সভাপতি জালাল হোসেন কাজলসহ অন্যান্য নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্ত্যবে এএফএম তারেক মুন্সি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় জনকল্যাণমূলক কাজের ভিতর দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের রাষ্ট্র সংষ্কার ৩১ দফাকে বাস্তবায়ন করার জন্য দেবিদ্বার উপজেলার সকল জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীদের একযোগে কাজ করতে হবে। স্বৈরাচারী শাসন ব্যবস্থা পুরো দেশকে ধ্বংস করে দিয়ে গেছে। স্বৈরাচার শেখ হাসিনার পালিয়ে গেলেও তাঁর পেত্মাতাদের ষড়যন্ত্র এখানেই থেমে নেই, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস সহ চক্রান্ত করছে শিল্প প্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে ধ্বংস করে অস্থিতিশীল পরিস্থিতিতে দেশকে নিয়ে যেতে চায়, তাই দেশ ও জনগণের স্বার্থ রক্ষার্থে সকল বিভেদ ভুলে সবাইকে একসাথে কাজ করতে হবে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ