বুধবার , ৮ জানুয়ারি ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

সীমান্তে বাংলাদেশি হত্যার বিচার দাবি করেছে মানবাধিকার সংস্থা অধিকার

অনলাইন ডেস্ক:
জানুয়ারি ৮, ২০২৫ ৩:৩২ পূর্বাহ্ণ
পঠিত: ১১২ বার

ঢাকা, ৭ জানুয়ারী, ২০২৫ (বাসস) : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তক ফেলানীসহ  বাংলাদেশিদের হত্যা ও নিপীড়নের সকল ঘটনার অবিলম্বে বিচার দাবি করেছেন মানবাধিকার সংস্থা অধিকারের সভাপতি ড. সি আর আবরার।

আজ মঙ্গলবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অধিকার আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা ভারত কর্তৃক নির্যাতিত সীমান্তবর্তী এলাকায় সকল হত্যা ও নির্যাতনের বিচার চাই এবং এ ধরনের জঘন্য কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে। এ ছাড়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সীমান্তে  বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের সকল হত্যা ও নির্যাতনের সুষ্ঠু তদন্তেরও দাবি জানান।

অধিকার  পরিচালক নাসিরউদ্দিন এলানের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের জ্যেষ্ঠ গবেষক তাসকিন ফাহমিনা, জাতীয় গণফ্রন্টের প্রধান সমন্বয়ক টিপু বিশ্বাস, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন, ফেলানীর বাবা নুরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী তরিকুল ইসলাম সমাবেশে বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে আবরার বলেন, বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের হত্যা ও অমানবিক নির্যাতন বন্ধ করতে ভারত সরকারের সঙ্গে অবিলম্বে ব্যাপকভিত্তিক আলোচনার প্রয়োজন।

২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত গত ১৫ বছরে সীমান্তবর্তী এলাকায় মোট ৫৮৮ বাংলাদেশি নিহত হয়েছে জানিয়ে তাসকিন ফাহমিনা বলেন, আমরা অবিলম্বে সকল হত্যার বিচার চাই।

জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশ কারো পকেটে থাকার জন্য স্বাধীনতা অর্জন করেনি। ঘনিষ্ট প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের উচিত বাংলাদেশের সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক বজায় রাখা।

ভারতীয় বিএসএফের হাতে নিহত ফেলানীর বাবা নুরুল ইসলাম বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি বন্ধে ফেলানী হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই।’

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

পিকআপের বডির নিচে একমণ গাঁজা গ্রেফতার ০২

কুমিল্লার চৌদ্দগ্রামে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত  অন্যতম ডাকাত  গ্রেফতার

“এই বিচার আমরা কার কাছে দিবো- আল্লাহ আপনি কুমিল্লা দক্ষিণের মানুষের সহায়ক হোন” – বিএনপির সাবেক সাংসদ মনিরুল হক চৌধুরী

কুমিল্লা সদর দক্ষিন উপজেলায় বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃ একত্রিকরনে রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

হয়রানী করতে মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন খাবার হোটেলে র‍্যাব-১১ সিপিসি-২ কর্তৃক পরিচালিত মাদক বিরোধী অভিযানে ১১ জন মাদক ব্যবসায়ী ও ০১ জন আইনের সহিত সংঘাতে জড়িত শিশু গাঁজা ও ইয়াবা সহ আটক।

বৃষ্টির পানি আটকিয়ে ভেঙ্গে গেছে বসত ঘর, বিপাকে পরিবার

কুমিল্লার ঝাকুনিপাড়ায় ময়লার ভাগাড় থেকে উৎপাদন হবে বিদুৎ

নাঙ্গলকোট উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানের সাথে কাজীঃ মা-ও অলি উল্লার সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ০৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা