বৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

ওসি’র চাকুরী ব্যক্তিগত বিষয়

নিজস্ব প্রতিবেদক:
জানুয়ারি ৯, ২০২৫ ১০:৩৭ অপরাহ্ণ
পঠিত: ৭৭ বার

 চাকুরীটা আমার ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে জিজ্ঞেস করা অধিকার আপনাকে কে দিয়েছে। আমি কিভাবে এখানে আছি এটা আমার বড় স্যারেরা জানে, তারাই জানে কাকে কোথায় রাখতে হবে। এভাবেই খুনী হাসিনার দানবীয় স্টাইলে সাংবাদিকের উপর ক্ষোভ ঝাড়লেন নারায়নগঞ্জের সোনারগাঁ থানার স্ট্যান্ড রিলিজ হওয়া ওসি মোঃ আব্দুল বারী। একদিনের ব্যবধানে বদলি আদেশ বাতিল করিয়ে কিভাবে নিজ আসনে বহাল থাকলেন এমন প্রশ্নে তেলেবেগুনে জ্বলে উঠেন ওসি আব্দুল বারী।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, নারায়নগঞ্জের সোনারগাঁ থানার ওসি আব্দুল বারীকে ২৯ডিসেম্বর-২০২৪ তারিখে বদলি আদেশ প্রদান করে প্রজ্ঞাপন জারি করে পুলিশ হেডকোয়ার্টার্স। ১জানুয়ারী-২০২৫ তারিখে নির্ধারিত বদলিকৃত স্থানে যোগদান না করিলে ২জানুয়ারী হতে স্ট্যান্ড রিলিজ হয়েছেন মর্মে গন্য করা হবে। কিন্তু তিনি এখনো সোনারগাঁ থানাতেই ওসির পদে দায়িত্ব পালন করে আসছেন। প্রশ্ন হলো তিনি সোনারগা থানা থেকে সোনারগা থানাতেই বদলি হয়েছেন কিনা। বদলি আদেশে তার নামে পাশে বর্নিত স্থান নারায়নগঞ্জ জেলা ও পাশের কলামে ডিএমপি ঢাকা উল্লেখ রয়েছে। কোন চাকুরীজিবির বদলি আদেশ হলে একস্থান থেকে অন্যস্থানে চলে যায়। কিন্তু ওসি আব্দুলকে বারী একঘন্টার জন্য কোথা যেতে হয় নাই। শোনা যাচ্ছে, তিনি একঘন্টার মধ্যে বদলির আদেশ বাতিল করিয়ে এই থানাতেই বহাল রয়েছেন।
এব্যাপারে নারায়নগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, এবিষয়ে তিনি কিছু জানেন না। এদিকে ঢাকা রেঞ্জ ডিআইজি একেএম আওলাদ হোসেন বলেন বদলির আদেশ হওয়ার পরে ওসি মো: আব্দুল বারী সোনারগাঁও থানায় বহাল থাকার জন্য একটি আবেদন করেন পুলিশ হেডকোয়ার্টারে। তাই পুলিশ হেডকোয়ার্টারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে বলতে পারবে

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত