শুক্রবার , ১৭ জানুয়ারি ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

১৫৯ পুলিশ সদস্যকে ৭৫ লক্ষাধিক টাকার আর্থিক অনুদান প্রদান 

নিজস্ব প্রতিবেদক:
জানুয়ারি ১৭, ২০২৫ ৪:৫৫ পূর্বাহ্ণ
পঠিত: ১২০ বার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কর্তব্যরত অবস্থায় আহত ও অসুস্থ পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য এবং নিহত পুলিশ সদস্যদের পরিবারের সহায়তার জন্য ডিএমপির কল্যাণ তহবিল হতে মোট ৭৫ লক্ষ ৯৭ হাজার ২৯২ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৫) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আহত ও অসুস্থ পুলিশ সদস্যদের নিকট এবং নিহত পুলিশ সদস্যদের পরিবারের নিকট আর্থিক অনুদানের অর্থ তুলে দেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি।

আহত, অসুস্থ পুলিশ সদস্যদের সুস্থতা ও নিহত পুলিশ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিজস্ব কল্যাণ ফান্ড থেকে আপনাদের আজ এই আর্থিক সহায়তা দিচ্ছি। কল্যাণ ফান্ডের অর্থ আসে ডিএমপির কর্মরত পুলিশ সদস্যদের অংশগ্রহণের মাধ্যমে। এই ফান্ড যাতে আরও বাড়ানো যায় সে লক্ষ্যে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। আপনারা চিকিৎসা করতে গিয়ে অনেক টাকা খরচ করেছেন। সেই তুলনায় আমাদের সাহায্যের পরিমাণ সীমিত। অসুস্থতার ধরন ও গুরুত্ব বিবেচনা করে আপনাদের এ আর্থিক অনুদান দেওয়া হয়েছে। কর্তব্যরত অবস্থায় আহত পুলিশ সদস্যদের সুচিকিৎসা নিশ্চিত করতে উর্ধ্বতন কর্মকর্তাদের দিক-নির্দেশনা প্রদান করেন ডিএমপি কমিশনার।

উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা যখন ডিউটিতে মোতায়েন থাকেন তখন প্রয়োজনে মাস্ক ব্যবহার করবেন। এতে ধুলাবালি থেকে সুরক্ষা পাবেন। শারীরিক সুস্থতার জন্য স্বাস্থ্য সচেতন হতে হবে। নিজের স্বাস্থ্যের ব্যাপারে নিজেকে সচেতন থাকতে হবে।

গত ৮ জানুয়ারি ২০২৫ ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি এর সভাপতিত্বে কল্যাণ তহবিল ব্যবস্থাপনা পরিষদের ৭৫তম সভায় ১৫৯ জন পুলিশ সদস্যের অনুকূলে ৭৫ লাখ ৭৭ হাজার ২৯২ টাকার আর্থিক অনুদান মঞ্জুর করা হয়।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী; যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণসহ আর্থিক অনুদান গ্রহণকারী পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ব্যাটারী চালিত ভ্যানে করে মাদক পরিবহণ ৭২ কেজি গাঁজা’সহ একজন আটক

কুমিল্লা সদর দক্ষিণ গলিয়ারায় বিএনপির নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রামে জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা

আমেরিকা বাংলাদেশের কৃষিখাত দখল নিতে চায় এবং তারা এটা নিয়েই ছাড়বে: উপদেষ্টা ফরিদা আখতার

কুমিল্লায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিদেশী মদসহ আটক এক

র‍্যাবের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি

সাংবাদিকদের বিতর্কিত করায় লাকীর বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানী মামলা করবে- বিএমইউজে

রোগীকে ধর্ষণের অভিযোগে আটক ভুয়া ডাক্তার

কুমিল্লায় হাসপাতাল থেকে সাপে কাটা গৃহবধূকে নিয়ে কবিরাজের বাড়ি ; অবশেষে মৃত্যু

দীপ্ত টিভির তামিম হত্যা: বিএনপি নেতা রবিকে গ্রেফতারে বাসায় পুলিশের অভিযান