মঙ্গলবার , ৪ জুন ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

“বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : পুলিশের তৎপরতায় অভিযুক্ত সনাক্ত”

ঢাকা আউটলুক ডেস্ক :
জুন ৪, ২০২৪ ৩:৫৮ অপরাহ্ণ
পঠিত: ৪২৮ বার

অনলাইন ডেস্ক//

কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাদুল বারী আবু ও মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক কবির হোসেন বাদী হয়ে সোমবার (৩ জুন) কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলুকে প্রধান অভিযুক্ত করে ৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়।

ঘটনার তদন্ত ও জড়িতদের গ্রেফতারের সার্থে পুলিশ আসামিদের নাম না বললেও বাদী পক্ষের সূত্রে জানা গেছে, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম ছোটন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রনি, ঠাকুরপাড়া বাগানবাড়ি এলাকার রেজওয়ান, দ্বিতীয় মুরাদপুর এলাকার নয়ন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাগর, উত্তর চর্থা এলাকার আজাদ, চর্থা এলাকার মুরাদসহ অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করা হয়েছে।

গত রবিবার (২ জুন) দিবাগত রাত সোয়া ১১টার দিকে কুমিল্লা টাওয়ার হসপিটাল সংলগ্ন ঈশ্বর পাঠশালার সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ২২নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম তুহিন এবং অন্তর নামে এক যুবক গুলিবিদ্ধ হন। সংঘর্ষে সবুজ নামে এক ছাত্রদল কর্মীর মাথা ফেটে যায় এবং ৫-৬ জন পথচারী আহত হন।

পুলিশ ঘটনাস্থলের আশেপাশের বেশ কয়েকটি সিসি টিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে, যেখানে মুখে মাস্ক পড়ে বেশ কয়েকজন যুবক এলোপাথারি গুলি ছুড়ছে ও ককটেলের বিস্ফোরণ ঘটাচ্ছে। কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন জানিয়েছেন, সিসি টিভির ফুটেজগুলো সংগ্রহ করে ইতোমধ্যে বেশ কয়েকজনকে চিহ্নিত করতে সক্ষম হয়েছি। জেলা গোয়েন্দা পুলিশ ও কোতয়ালী মডেল থানা পুলিশ তাদেরকে গ্রেফতারে মাঠে নেমেছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ