মঙ্গলবার , ৪ জুন ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

দিনাজপুরে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষে সফল কৃষক

ঢাকা আউটলুক ডেস্ক :
জুন ৪, ২০২৪ ৪:১৯ অপরাহ্ণ
পঠিত: ৩৯৬ বার

দিনাজপুরের ফুলবাড়ীতে রঙবেরঙের তরমুজ চাষে ব্যাপক সাফল্য অর্জন করেছেন আলাদিপুর ইউনিয়নের ভিমলপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে আদর্শ কৃষক আব্দুল হামিদ। মালচিং পদ্ধতিতে ব্লাক বেবি ও তৃপ্তি এই দুই জাতের তরমুজ চাষের সাফল্য দেখে এলাকার অন্য কৃষকরাও তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় খরিফ-১ মৌসুমে প্রথমবারের মতো উপজেলার পৌর এলাকাসহ সাত ইউনিয়নের আটজন কৃষকের মাধ্যমে জনপ্রতি ২০ শতাংশ জমিতে মালচিং পদ্ধতিতে ব্লাক বেবি, তৃপ্তি ও অনুভব জাতের তরমুজ চাষের প্রদর্শনী করা হয়েছে।

এতে ফুলবাড়ী উপজেলায় ১ দশমিক ৬ একর জমিতে মালচিং পদ্ধতিতে ব্লাক বেবি, তৃপ্তি ও অনুভব জাতের তরমুজ চাষ করা হয়েছে। এজন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আটজন কৃষককে তরমুজের বীজ, জৈব সার, জৈব বালাই নাশকসহ খেতের পরিচর্যার জন্য নগদ তিন হাজার টাকা প্রদানসহ তরমুজ চাষের জন্য সার্বিক কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে।

এরই অংশ হিসেবে মালচিং পদ্ধতিতে ব্লাক বেবি ও তৃপ্তি জাতের তরমুজ চাষ করেছেন কৃষক আব্দুল হামিদ। মালচিং পদ্ধতিটি মূলত চীন ও জাপানে বিষমুক্ত সবজি চাষের একটি পরিবেশবান্ধব পদ্ধতি হিসেবে পরিচিত। আবহাওয়া ও মাটির উর্বরতার কারণে হলুদ, সবুজ ও কালো রঙের ফলন হচ্ছে ব্লাক বেবি ও তৃপ্তি জাতের তরমুজ।

সরেজমিনে উপজেলার ২নং আলাদিপুর ইউনিয়নের ভিমলপুর গ্রামের গিয়ে দেখা যায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় আদর্শ কৃষক আব্দুল হামিদ তার নিজস্ব ২০ শতাংশ জমিতে মালচিং পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে ব্লাক বেবি ও তৃপ্তি জাতের তরমুজ চাষ করে আশানুরূপ সফলতা অর্জন করেছেন।

চারদিকে ধানের মাঠ। মাঝখানে দেখা যাচ্ছে সবুজ আর সবুজ। কাছে যেতেই দেখা মেলে অন্যরকম চাষ পদ্ধতি। মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করেছেন কৃষক আব্দুল হামিদ। আব্দুল হামিদ তার তরমুজ খেত নিবিড় পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। মালচিং পদ্ধতিতে চাষ করা মাচার নিচে ঝুলছে নানা আকারের রঙবেরঙের তরমুজ। কোনোটি হলুদ, কোনোটি কালো আবার কোনোটি সবুজ। আধা কেজি থেকে আড়াই কেজি ওজনের রঙবেরঙের তরমুজ ঝুলছে মাচায়।

কৃষক আব্দুল হামিদ বলেন, উপজেলা কৃষি বিভাগের পরামর্শে ২০ শতাংশ জমিতে মালচিং পদ্ধতিতে ব্লাক বেবি ও তৃপ্তি জাতের তরমুজ চাষ করেন। খেতের পরিচর্যার একপর্যায়ে প্রতিটি গাছে ব্যাপক হারে ফুল আসতে শুরু করে। এরপর ফল ধরার পর মাত্র ৬৫ দিনের মধ্যেই গাছের তরমুজ বিক্রির উপযোগী হয়ে যায়। খেতের প্রতিটি তরমুজের ওজন আকারভেদে দুই থেকে তিন কেজি। স্থানীয় বাজারসহ সর্বত্রই বারোমাসি তরমুজের ব্যাপক চাহিদা থাকায় প্রতি কেজি তরমুজ আকার ও প্রকার ভেদে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি করতে পারবেন বলে আশা করছেন কৃষক আব্দুল হামিদ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, বর্ষাকালীন সময়ে তরমুজ চাষে সাফল্য পাওয়া যায়। কৃষি বিভাগ থেকে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় খরিফ-১ মৌসুমে প্রথম বারের মতো উপজেলার পৌর এলাকাসহ ৭টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ১ দশমিক ৬ একর জমিতে মালচিং পদ্ধতিতে আটজন কৃষক ব্লাক বেবি, তৃপ্তি ও অনুভব জাতের তরমুজ চাষ করছেন। এর মধ্যে ভিমলপুর গ্রামের কৃষক আব্দুল হামিদ একজন রয়েছেন। এতে প্রতি হেক্টরে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০ থেকে ৩৫ টন তরমুজ। কৃষি বিভাগের প্রদর্শনী প্লেটের বাইরেও উপজেলার কৃষকরা নিজ উদ্যোগে প্রায় এক একর জমিতে তরমুজ চাষ করেছেন। মালচিং পদ্ধতিতে তরমুজ চাষে ভিমলপুরের কৃষক আব্দুল হামিদের সাফল্যের পাশাপাশি ধান ও সবজি চাষের চেয়ে কম খরচে তরমুজ চাষে বেশি লাভ হওয়ায় এলাকার অন্য কৃষকরাও তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠছেন।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা সদর দক্ষিনে হাবিব হত্যা মামলার রহস্য উদঘাটন গ্রেফতার ০২

কুমিল্লার দেবিদ্বারে মিথ্যা মামলা প্রত্যাহারে দাবীতে গ্রামবাসীর মানববন্ধন

বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেফতার ৩

দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ

নিউ যত্ন মাদকাসক্ত নিরাময়ে আবারো যুবকের মৃত্যু, একই ঘটনা বারবার সাগরের- হত্যা নাকি পরিকল্পিত হত্যা

বিদেশ যাওয়ার আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়া

কুমিল্লায় ডিবি পুলিশের পৃথক অভিযানে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার ০২

মধ্যরাতে সাতকানিয়ায় দুই ‘জামায়াত ক্যাডার’ গণপিটুনিতে নিহত

কুমিল্লা চৌদ্দগ্রামে ভূমিকর  পরিশোধ করার জন্য উপজেলা সহকারী কমিশনরার (ভূমি)’র গণবিজ্ঞপ্তি

কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ