মঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

৯৯৯ এ কল করলে, পাওয়া যাবে ট্রাফিক সেবা

ঢাকা আউটলুক ডেস্ক :
জানুয়ারি ২৮, ২০২৫ ৯:৫৩ অপরাহ্ণ
পঠিত: ৯৮ বার

২৮ জানুয়ারী ২০২৫ ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার এক গণ বিজ্ঞপত্তিতে এ তথ্য প্রদান করেন।
ওই গণ বিজ্ঞপত্তিতে উল্লেখ করে বলা হয় যে,
সম্মানিত ঢাকাবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ আংশিক ট্রাফিক সেবা চালু করা হয়েছে। প্রায়ই লক্ষ্য করা যায় যে বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠনের দাবী দাওয়া আদায়ের জন্য রাস্তায় অবস্থান ধর্মঘট/অবরোধ অথবা সংঘর্ষ, সড়ক দূর্ঘটনা, রাস্তা খনন ইত্যাদি কারণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ/সীমিত হয়ে যায়। ফলে যাত্রীগণের গন্তব্যে পৌঁছাতে অস্বাভাবিক বিলম্ব হয়। এক্ষেত্রে ডিএমপি’র ট্রাফিক বিভাগ ডাইভারসন দিয়ে যানবাহনসমূহকে বিকল্প গন্তব্যে পৌছানোর ব্যবস্থা গ্রহণ করে থাকে। জরুরী গন্তব্যে পৌঁছানো প্রয়োজন এমন নাগরিকদের জাতীয় জরুরী সেবা ৯৯৯ কর্তৃক নিম্নে বর্ণিত বিষয়গুলো সংক্রান্তে তথ্য প্রদান করার ব্যবস্থা করা হয়েছে।

১. বিভিন্ন সংগঠন/প্রতিষ্ঠানের দাবী দাওয়া পূরণের জন্য অবস্থান ধর্মঘট, অবরোধ, সভা, মিছিল, বিভিন্ন কারণে যে সকল রাস্তায় যান চলাচল বন্ধ/সীমিত হয়ে গিয়েছে।

২. বিদ্যুৎ, পানি, গ্যাস ও টেলিফোন ক্যাবল স্থাপনসহ ড্রেনেজ লাইন স্থাপন/মেরামতের কারণে যে সকল রাস্তায় যান চলাচল সীমিত/বন্ধ হয়ে গিয়েছে।

৩. রাস্তার পার্শ্ববর্তী ভবনে অগ্নিকান্ড, সড়ক দূর্ঘটনা, রাস্তায় যানবাহন অচল হয়ে যাওয়া ইত্যাদি কারণে যে সকল রাস্তায় যান চলাচল সীমিত/বন্ধ হয়ে গিয়েছে।

৪. বিভিন্ন কারণে যে সকল রাস্তায় সংঘর্ষ/মারামারির জন্য যান চলাচল সীমিত বা বন্ধ হয়ে গিয়েছে।

৫. উল্লেখিত কারণে ট্রাফিক পুলিশ বিকল্প যে সকল রাস্তায় যান চলাচলের ব্যবস্থা গ্রহণ করে থাকে সে সংক্রান্ত তথ্য ইত্যাদি।

সম্মানিত নগরবাসীদের জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে উল্লেখিত বিষয় সংক্রান্ত তথ্য জেনে রাস্তায় গাড়িতে চলাচলের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো যাচ্ছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

পৈত্রিক সম্পত্তি সন্ত্রাসী দিয়ে দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরের শ্রীপুরে একটি মসজিদের সিড়িতে সহবাসের অভিযোগ, পাহাড়া দেয়া ইমাম বরখাস্ত

সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরীর ৯৫তম জন্মদিন পালিত

হাসছে শেখ হাসিনা, কাঁদছেন সাধারণ জণগন

শরীয়তপুরে জমি বিরোধের জেরে হামলা, আহত ১।

সীমান্তে যুবকের মরদেহ উদ্ধার, হত্যা বলে ধারণা এলাকায় বাসীর

কুমিল্লার তিতাসে হাত-পা বেঁধে রাজমিস্ত্রিকে হত্যার ঘটনায় ০২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব ১১

কুমিল্লায় র‍‍্যাবের জালে ৯৭ ফেন্সিডিলসহ আটক ০২

কুমিল্লার চৌদ্দগ্রামে একাধিক দোকানে অভিযান ও অর্থদন্ড

কুমিল্লার সুয়াগাজী বাজারে সরকারি অনুমোদন ছাড়াই অনিয়ম মাধ্যমে কেয়ার প্লাস মেডিকেল সেন্টারের উদ্ভোধন