মঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি, সীমিত থাকবে জনসেবা

অনলাইন ডেস্ক :
এপ্রিল ৮, ২০২৫ ৬:২৮ পূর্বাহ্ণ
পঠিত: ৭৩ বার

গাজা সংঘাতে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারাদেশে চলমান বিক্ষোভের মধ্যে ঢাকায় অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস।  (৮ এপ্রিল) গুলশানের মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এই সতর্কতা প্রকাশ করেছে।

বিবৃতিতে জানানো হয়েছে, গাজা সংঘাতের প্রতিক্রিয়া হিসেবে আজ ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করবে, যা শিগগিরই কেন্দ্রীয় গণবিক্ষোভে পরিণত হতে পারে। এই বিক্ষোভের ফলে যানজটের সম্ভাবনা এবং মার্কিন দূতাবাসের কাছে প্রতিবাদ কর্মসূচির কারণে, আজ বিকেল থেকে দূতাবাসের জনসেবা সীমিত থাকবে।
দূতাবাস আরও সতর্ক করে জানায়, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করলেও তা সহিংসতায় পরিণত হতে পারে, তাই মার্কিন নাগরিকদের বিক্ষোভ এবং বড় সমাবেশ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সতর্ক করে আরও বলা হয়, মার্কিন নাগরিকদের জন্য ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা এবং স্থানীয় সংবাদমাধ্যমের মাধ্যমে পরিস্থিতি সম্পর্কে হালনাগাদ তথ্য সংগ্রহ করা গুরুত্বপূর্ণ।
এছাড়া, জনসমাগম এবং বিক্ষোভের আশপাশে চলাচলে সতর্কতা অবলম্বন এবং জরুরি পরিস্থিতিতে চার্জযুক্ত মোবাইল ফোন বহনের পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লার চৌদ্দগ্রামে লাশ নিয়ে বাড়ি যাওয়ার পথে অ্যাম্বুল্যান্স দুর্ঘটনা, নিহত ২

‘জুলাই সনদ অধিকারনামা’ শিরোনামে এনসিপির নামে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার

কুমিল্লায় গ্যাস সংকটে গ্রাহকদের ভোগান্তি

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি রাফি গ্রেফতার

কুমিল্লায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কুমিল্লায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদপূর্ণমিলনী অনুষ্ঠিত

কুমিল্লায় দু গ্রুপের সংঘর্ষে আহত ০১।

স্কুল ব্যাগে গাঁজা, আটক ০২

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন খাবার হোটেলে র‍্যাব-১১ সিপিসি-২ কর্তৃক পরিচালিত মাদক বিরোধী অভিযানে ১১ জন মাদক ব্যবসায়ী ও ০১ জন আইনের সহিত সংঘাতে জড়িত শিশু গাঁজা ও ইয়াবা সহ আটক।

কুমিল্লার বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সাংবাদিক মোঃ সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে পাওয়া গেছে