রবিবার , ২০ এপ্রিল ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হত্যা করলো ছাত্রদল কর্মীকে

অনলাইন ডেস্ক:
এপ্রিল ২০, ২০২৫ ৫:০২ পূর্বাহ্ণ
পঠিত: ১৫৫ বার

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সক্রিয় কর্মী ও প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী পারভেজ-কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বনানী থানার আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সোবহান নিয়াজ তুষার এর নেতৃত্বে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মী পারভেজের বুকে ছুরিকাঘাত করে হত্যা করে।

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে এ বর্বর ঘটনা ঘটে।

জানাযায় তার নাম জাহিদুল ইসলাম পারভেজ (২৩)। তিনি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র এবং ছাত্রদলের সক্রিয় কর্মী । তার গ্রামের বাড়ি ময়মনসিংহে।
নিহত শিক্ষার্থী প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কর্মী বলে দাবি করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার জানান, ইংরেজি বিভাগ ও টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে প্রথমে বাগ্বিতণ্ডা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বনানী থানার কমিটির যুগ্ম আহবায়ক সোবহান নিয়াজ তুষারের সাথে। পরবর্তীতে একটি দোকানে বান্ধবীদের নিয়ে সিঙ্গারা খাওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির সূত্র ধরে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বনানী থানার আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সোবহান নিয়াজ তুষার বহিরাগতদের নিয়ে এসে ফের হামলা চালায়। তখন ছুরিকাঘাতে গুরুতর আহত হন পারভেজ। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের মামাতো ভাই বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করছেন বলে জানিয়েছেন ওসি রাসেল। তিনি বলেন, আসামিদের ধরতে অভিযান চলছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, ক্যাম্পাসের সামনে বসার যায়গাকে কেন্দ্র করে সমস্যা সৃষ্টি হওয়াতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বনানী থানার আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সোবহান নিয়াজ তুষার বহিরাগত সন্ত্রাসী দিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

সাভারে ছাত্রদের গুলি করে হত্যা: পুলিশ কর্মকর্তা শহিদুল কারাগারে

পতেঙ্গায় আ. লীগ নেতা মধু আলমগীর গ্রেপ্তার – মূল সহযোগী গাভী ইলিয়াস অধরা

কুমিল্লা সদর দক্ষিনে শব্দ দূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট

তুচ্ছতায় অশান্ত পাহাড়ে একক কর্তৃত্বধর নেতার ভয়ংকর প্রদর্শনী!

ছিনতাই ও ডাকাতিসহ সাত মামলার আসামি বিটকেলসহ তিন  ছিনতাইকারী গ্রেফতার 

আগুনে দগ্ধ শিশু ফাতেমার দায়িত্ব নিলেন রবিউল ইসলাম নয়ন

জাতীয় সাংবাদিক সংস্থার মনোহরগঞ্জ উপজেলা শাখা কমিটি গঠন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মসজিদের ইমাম ও খতিবকে অপসরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুমিল্লা চৌদ্দগ্রামে ভূমিকর  পরিশোধ করার জন্য উপজেলা সহকারী কমিশনরার (ভূমি)’র গণবিজ্ঞপ্তি

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ০৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা