বুধবার , ১২ জুন ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

ঢাকাতে সিরিয়াল কিলার স্বপন আটক

ঢাকা আউটলুক ডেস্ক :
জুন ১২, ২০২৪ ২:৪২ পূর্বাহ্ণ
পঠিত: ১৫৫ বার

ঢাকার সাভারে এক হত্যার রহস্য উদঘাটনে গিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। সীমা নামের এক এনজিও কর্মীর মরদেহ অনুসন্ধানে গিয়ে পাওয়া গেল তোফাজ্জল হোসেন তনু নামে দেড় বছর আগে অপহৃত এক যুবকের হাড় ও মাথার খুলি।

আনন্দপুর সিটি লেনে স্থানীয় ‘মাদক সম্রাট ও সিরিয়াল কিলার’ স্বপনের নির্মাণাধীন বাড়ির একটি ফ্লোর খুঁড়ে কয়েক টুকরো হাড় ও মাথার খুলি উদ্ধার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে স্বপনের আরেকটি বাড়ির দেয়ালের পাশ থেকে মাটি খুঁড়ে সীমার মরদেহ উদ্ধার করা হয়। জানা যায়, এভাবে মানুষ হত্যার পর মরদেহ পুঁতে ফেলতেন ‘সিরিয়াল কিলার’ স্বপন।

মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান।

ডিবির কর্মকর্তারা জানান, ২ জুন সাভারের বিরুলিয়ার খনিজ নগর থেকে অপহরণ হন এনজিও কর্মী সীমা। এ ঘটনা তদন্তের নির্দেশ দেন ঢাকা জেলা ডিবির পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। অতিরিক্ত পুলিশ সুপার মোবাশশিরা হাবীব খানের নেতৃত্বে ডিবির একটি দল কাজ শুরু করে।
 
৬ জুন সকালে সীমা হত্যা মামলায় অভিযুক্ত আসামি সাইফুলকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তার দেয়া তথ্যে ওইদিন স্বপনের বাড়ির দেয়ালের পাশ থেকে মাটি খুঁড়ে সীমা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। সাইফুলের স্বীকারোক্তি থেকে জানা যায়, সীমা অপহরণ ও হত্যাকাণ্ডের মূল হোতা ছিলেন স্বপন । তার নেতৃত্বে সাইফুল, রেজাউল, তাইরান, আসিফ সীমাকে অপহরণের পর পানিতে চুবিয়ে হত্যা করেন। এরপর মরদেহ স্বপনের বাড়ির দেয়ালের পাশে পুঁতে রাখেন।
 
ঘটনার সূত্র ধরে ডিবির কাছে তদন্তাধীন আরও একটি অপহরণ মামলার তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল অপহৃত তোফাজ্জল হোসেন তনুর মরদেহ উদ্ধারের কার্যক্রম শুরু করে। আজ সকালে সীমা হত্যার মূল হোতা সিরিয়াল কিলার স্বপনকে গ্রেফতার করা হয়।
 
সাভার মডেল থানাধীন আনন্দপুর সিটি লেনে অবস্থিত স্বপনের নির্মাণাধীন বাড়ির একটি ফ্লোরের ৭ ফুট গভীরে খুঁড়ে দেড় বছর আগে অপহৃত তোফাজ্জলের মরদেহের কয়েক টুকরো হাড় এবং মাথার খুলি উদ্ধার করে ডিবি।
 
স্বপনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তনুকে নৃশংসভাবে শ্বাসরোধে হত্যার পর মাটিচাপা দেন তিনি। তনু অপহরণের সময় যে শার্টটি পরা ছিলেন সেটিও পাওয়া যায়। এছাড়া স্বপনের কাছ থেকে পিস্তল এবং বিপুল পরিমাণ হেরোইন জব্দ করা হয়।
Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বিজয় দিবস উৎযাপনে কলকাতায় বাংলাদেশ প্রতিনিধিদল

গণ-অভ্যুত্থানের পর শ্রীলঙ্কার ক্ষমতা নেওয়া রনিল গ্রেপ্তার

দেখা মিলল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের

কুমিল্লায় ব্যাঙ্গের ছাতার মত গড়ে ওঠা মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের রহস্য

দাউদকান্দিতে সম্রাট মামুন হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

নোয়াখালীতে জমি বিক্রির টাকা আত্মসাৎ হত্যার ঘটনায় অন্তঃসত্বা ছোট বোনকে হত্যার মূল আসামী বড় ভাই গ্রেফতার

ঋণ শোধ না করেই রিজার্ভ কমে গেল ৯শ মিলিয়ন ডলার

কুমিল্লায় ঈদুল ফিতরকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা

পুলিশ কনস্টেবল শিমুল রায়ের প্রেম প্রতারণায় রোজী’র সর্বনাশ

কুমিল্লায় ইয়াবাসহ ৪ মাদক ব্যাসায়ী আটক