বৃহস্পতিবার , ৮ মে ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

আ’লীগ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলো পানছড়ির দুই যুবলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক :
মে ৮, ২০২৫ ৮:০১ অপরাহ্ণ
পঠিত: ১৩৪ বার

স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করেছেন পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৩নং সদর ইউনিয়নের দুই যুবলীগ নেতা।
তাঁরা হলেন, পানছড়ি সদর ইউপির তালুকদারপাড়া গ্রামের জয় প্রসাদ দেব এর পুত্র, ইউপি যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডাবলু দেব এবং মোহাম্মদপুর গ্রামের মৃত ছৈয়দুর রহমান এর পুত্র, ইউপি যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আক্তার হোসেন।

গতকাল বৃহস্পতিবার (০৮ মে) তাদের পদত্যাগপত্রের কপি প্রতিবেদকের হাতে এসেছে।

এদিকে গত শনিবার (০৩ মে) উভয় যুবলীগ নেতা পদত্যাগ করতে চেয়ে পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি/সেক্রেটারির কাছে পত্র লিখেন। এসময় পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক, জামায়েতে ইসলামী পানছড়ি, পানছড়ি থানার অফিসার ইনচার্জ এবং পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর এসব পদত্যাগপত্রের অনুলিপি প্রেরণ করা হয়।

পদত্যাগ পত্রে ডাবলু উল্লেখ করেন, আমি পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে আওয়ামীলীগের রাজনীতি করা সম্ভব হচ্ছে না বিধায় স্ব-ইচ্ছায় পানছড়ি সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদ সহ আওয়ামীলীগের প্রাথমিক সকল প্রকার পদ পদবী হইতে পদত্যাগ করেছি। এখন থেকে আওয়ামীলীগের রাজনৈতিক কর্মকান্ডের সাথে আমার কোন সম্পৃক্ততা নাই।

অন্যদিকে আক্তার উল্লেখ করেন, আমি দীর্ঘ বৎসর যাবৎ আওয়ামীলীগের রাজনৈতিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত ছিলাম। আমি শারীরিকভাবে অসুস্থ, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে আওয়ামীলীগের রাজনীতি করা সম্ভব হচ্ছে না বিধায় আমি স্ব-ইচ্ছায় পানছড়ি সদর আওয়ামী যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক (২০১০ইং কমিটি) পদ সহ আওয়ামীলীগের প্রাথমিক সকল প্রকার পদ পদবী হইতে পদত্যাগ করিলাম। অদ্য হইতে আওয়ামীলীগের রাজনৈতিক কর্মকান্ডের সাথে আমার কোন সম্পৃক্ততা নাই।

পদত্যাগের কারণ জানতে ডাবলু দেব এবং আক্তার হোসেন এর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তারা জানান, আমরা পদত্যাগপত্রে সকল কারণ উল্লেখ করেছি। এর বাইরে আর কোনো কারণ নেই।

এ বিষয়ে জানতে পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে একাধিক বার চেষ্টা করেও যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ড.ইউনূস ও দুদককে উকিল নোটিশ পাঠালেন টিউলিপ সিদ্দিক

কুমিল্লায় উত্তরের ছাত্রলীগ নেতা আল আমিন গ্রেফতার

সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারে ১৮ লাখ টাকা বাজেট!

র্যাব-১১, সিপিসি-২ এর অভিযানে ২৮.৫ কেজি গাঁজা’সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

র‌্যাব ফোর্সেস এর পক্ষ থেকে বিভিন্ন এলাকায় দুস্থ ও অনাথ শিশুদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

সাংবাদিক নির্যাতন বন্ধ হয় না, হবেও না….

সাংবাদিকদের বিতর্কিত করায় লাকীর বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানী মামলা করবে- বিএমইউজে

ওসির সহযোগিতায় জলমহালে ১৫ লাখ টাকার মাছ লুটে নেয়ার অভিযোগ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে দেওয়াল নির্মাণের অভিযোগ

কুমিল্লা ছত্রখিল পুলিশ ফাঁড়ির অভিযানে বিপুল পরিমাণ রেডবল সহ গ্রেফতার ৩