বৃহস্পতিবার , ১৫ মে ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কুমিল্লা সদর দক্ষিণ গলিয়ারায় বিএনপির নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
মে ১৫, ২০২৫ ১২:৪০ পূর্বাহ্ণ
পঠিত: ৯৫ বার

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ৩নং গলিয়ারা ইউনিয়নে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন সদ্য ঘোষিত ২নং ওয়ার্ডের বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন।

তারই প্রতিবাদে ১৪ ই মে (বুধবার) বিকালে গলিয়ারা ইউনিয়ন অফিসের সামনে এলাকার প্রতিবাদী নারী পুরুষ তরুণ যুবক বৃদ্ধ মুরুব্বিদের উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গলিয়ারা ইউনিয়নে একটি প্রভাবশালী চক্র মাদক ব্যবসা, চাঁদাবাজি ও চোরাচালানসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এই চক্রের নেতৃত্বে রয়েছেন কথিত জনপ্রতিনিধি শামীম মেম্বার, কাসেম ড্রাগ হাউজের মালিক আনিস এবং শামীম মেম্বারের ছেলে মুন্না গংরা। এলাকাবাসীর অভিযোগ, মুন্নার নেতৃত্বে একটি কিশোর গ্যাং গড়ে তোলা হয়েছে, যারা প্রতিনিয়ত সাধারণ মানুষের ওপর দমনপীড়ন চালিয়ে যাচ্ছে।

বিল্লাল হোসেন এই চক্রের বিরুদ্ধে প্রতিবাদ জানালে, তাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী মুন্না ও তার সহযোগীরা হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনার প্রতিবাদে গলিয়ারা ইউনিয়নবাসী বিক্ষোভে ফেটে পড়েছেন। উপস্থিত এলাকাবাসী দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

র‍‍্যাব ১১ এর অভিযানে ৩২.৫ কেজি গাঁজা’সহ ০৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

কুমিল্লার মুরাদনগরে, নারীকে ধর্ষণের ভিডিও ধারণকারী নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেয়ার নেপথ্য অপরাধী মব সৃষ্টির উস্কানিদাতা ও পরিকল্পনাকারীকে গ্রেফতার করছে র‌্যাব

ড্রামের ভেতরে ৮৪ কেজি গাঁজা’সহ আটক এক

কুমিল্লায় পুলিশের কার্যক্রম শুরু করতে সদর ও সদর দক্ষিণ থানা পরিদর্শনে সেনাবাহিনী

কুমিল্লা সিটি  কর্পোরেশন  ১৬ নং ওয়ার্ড সংরাইশ এলাকায়  নতুন গ্যাস পাইপ লাইন সংস্কারের  শুভ উদ্বোধন 

কুমিল্লা দুদকের মামলায় তিতাস গ্যাসের অফিস সহায়কের তিন স্ত্রীকে কারাদণ্ড

গাজীপুরের প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বাদামীর কবর জিয়ারত

ধানমন্ডির অব্যহতি প্রাপ্ত তিন সমন্বয়কে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় শিবির কর্মী ও এনসিপির সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক হান্নানকে শোকজ

ভৈরব থানার ওসি চেয়ার ছেড়ে দিয়ে কাকে বসিয়ে চাটুকারিতা করছেন!