বুধবার , ২৮ মে ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

সিএমপিতে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক:
মে ২৮, ২০২৫ ৮:০৫ অপরাহ্ণ
পঠিত: ১৭০ বার

সিএমপি’র পাহাড়তলী থানা কর্তৃক বিশেষ অভিযানে ডাকাতি প্রস্তুতিকালে লুণ্ঠিত আগ্নেয়াস্ত্র ও

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর পাহাড়তলী থানা পুলিশ ডাকাতি প্রস্তুতিকালে একটি বিশেষ অভিযান পরিচালনা করে লুণ্ঠিত আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ২ জন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে।

অফিসার ইনচার্জ জনাব মোঃ বাবুল আজাদের নেতৃত্বে এসআই (নিঃ) সন্তোষ বালা, এসআই মোঃ জাহেদ উল্লাহ জামান এবং সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ২৭ মে ২০২৫ খ্রি. তারিখ রাত ৯:৩০ ঘটিকায় পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী জেলে পাড়া পিসি রোডস্থ শুকতারা গ্যারেজ সংলগ্ন খাজা গরীবে নেওয়াজ তেলের দোকানের উত্তর পাশের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। অভিযানে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ মোঃ পারভেজ ওরফে অপশন পারভেজ (২৫) কে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামির দেহ তল্লাশিতে একটি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় নিম্নোক্ত সামগ্রী উদ্ধার করা হয়:

০১টি কাঠের বাটযুক্ত রিভলভার
০৫ রাউন্ড ৩২ ক্যালিবারের তাজা গুলি
০১টি কাঠের বাটযুক্ত ধারালো ছোরা
০১টি কাঠের বাটযুক্ত লোহার ধারালো দা
পরবর্তীতে পলাতক আসামিদের ধরতে ২৮ মে ২০২৫ খ্রি. তারিখ ভোর ৩:৩০ ঘটিকায় পাহাড়তলী থানাধীন নোয়াপাড়া ঝোলাপাড়া এলাকায় আরেক অভিযানে রিয়াজুর রহমান ওরফে মুরাদ ওরফে টাকলা মুরাদ (২২) কে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি ৫ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দে পাহাড়তলী থানায় সংঘটিত ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের সময় থানার অস্ত্রাগার থেকে লুণ্ঠিত হয়েছিল। তারা দীর্ঘদিন ধরে এই অস্ত্র ব্যবহার করে পাহাড়তলী থানা ও নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতি করে আসছিল।

ডাকাত দলটি বিশেষ করে টোল রোড, পতেঙ্গা সমুদ্র সৈকত, ও চট্টগ্রাম বন্দরের আশপাশে চলাচলরত বিদেশগামী যাত্রী, পর্যটক, লরি, ট্রাক ও কাভার্ড ভ্যান লক্ষ্য করে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ অর্থ, মালামাল ও মূল্যবান জিনিস ছিনতাই করতো।

ঘটনার প্রেক্ষিতে পাহাড়তলী থানায় নিম্নলিখিত দুটি মামলা রুজু করা হয়েছে:

এফআইআর নং-২৩, তারিখ: ২৮ মে ২০২৫; জি আর নং-১০৪, ধারা: ৩৯৯/৪০২ দণ্ডবিধি ১৮৬০
এফআইআর নং-২৪, তারিখ: ২৮ মে ২০২৫; জি আর নং-১০৫, ধারা: ১৯এ/১৯(এফ), অস্ত্র আইন ১৮৭৮
সিএমপি’র পাহাড়তলী থানা পুলিশের এই সফল অভিযানে চট্টগ্রাম মহানগরের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় একটি বড় সাফল্য অর্জিত হয়েছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কান ধরে মাফ চাইলেন জবি সমন্বয়ক নূর নবী

কুমিল্লায় সালিসকারীকে হত্যার দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড : ১০ জনের কারাদন্ড

কুমিল্লা নগরীতে কিশোর গ্যাংএর মহড়া গ্রেফতার ০৪

কুমিল্লায় বাজারে আগুন!

ক্রসফায়ারের ভয় দেখিয়ে ইটভাটা দখলে নেন বেনজীরের শ্যালক

শিক্ষার্থীদের সংঘর্ষে বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাকিব আহত

মোবাইল চোরাকারবারি ও ছাত্রলীগ নেতা সুমনের করা মিথ্যা মামলায় সাংবাদিক শাহীন এর জামিন

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের প্রয়োজনে ১৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা

মার্সেলে ১০ লক্ষ টাকা অফারে ফ্রিজ কিনে পুরষ্কার পাচ্ছেন ক্রেতারা

কুমিল্লায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা