সোমবার , ২ জুন ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

লাইভে এসে আত্মহত্যা করলেন হিরো আলম

অনলাইন ডেস্ক:
জুন ২, ২০২৫ ৯:২৪ অপরাহ্ণ
পঠিত: ১৯৭ বার

ধারদেনা ও সহায়-সম্পদ বিক্রি করে প্রায় পাঁচ লাখ টাকা খরচ করে স্থানীয় আদম ব্যবসায়ীর হাত ধরে এক বছর আগে সৌদি আরব যান মো. রাজিব মিয়া ওরফে হিরো আলম (৩২)। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরুইল ইউনিয়নের মহাবৈ ছাবালিচর গ্রামের বাসিন্দা। আদম ব্যবসায়ীর কথামতো সেখানে গিয়ে কাজ না পেয়ে হতাশ হয়ে পড়েন তিনি। দেনাদারের তাগাদা পেয়ে দেশে ঋণ পরিশোধ করতে না পেরে আজ সোমবার সকালে পরিবারের সঙ্গে কথা বলার শেষে আত্মহত্যা করেছেন।

খবর পেয়ে আজ সোমবার বিকেলে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িজুড়ে চলছে মাতম। চিৎকার করে কান্না করছেন বৃদ্ধা মা আনোয়ারা বেগম (৮০)। বলছেন, ‘আমার বাজানরে মাইর‌্যালছে আজিজুইল্যা। হেরে তোমরা ধরো।

আমি অহন কারে লইয়া বাচবাম।’
এ সময় হঠাৎ তিনি অচেতন হয়ে পড়েন। আজিজুল কে—জানতে চাইলে পরিবারের লোকজন জানায়, পাশের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামের মো. আবেদ আলীর ছেলে। তার মাধ্যমে প্রায় পাঁচ লাখ টাকা দিয়ে গত প্রায় এক বছর আগে সৌদি আরবের দাম্মাম যান।

কথা ছিল একটি ফ্যাক্টরিতে ৪০ হাজার টাকা বেতন পাবেন। কিন্তু যাওয়ার পর আকামা না থাকায় কাজ না পেয়ে পালিয়ে ছিলেন। এ অবস্থায় ভাইয়ের সাহায্যে কিছু একটা করলেও মাসান্তে নিজের খরচের ব্যয় মেটেনি। এ অবস্থায় দেশের ঋণের টাকা পরিশোধ করতে না পেরে পাওনাদাররা স্ত্রী চাঁদনি বেগমের কাছে তাগাদা দেয়। স্ত্রী ও পরিবারের লোকজন টাকা পরিশোধ করতে না পেরে পাওনাদারের তোপের মুখে বেকায়দায় পড়েছিলেন।

এ অবস্থায় স্ত্রী চাঁদনি বেগম সৌদিতে স্বামী হিরো আলমের সঙ্গে ফোনে প্রায় প্রতিদিনই কথা বলতেন। কিন্তু হিরো আলম টাকা দিতে অক্ষমতা প্রকাশ করে সাফ জানিয়ে দিতেন। এক পর্যায়ে বাড়িতে যোগাযোগ বন্ধ ছিল।
হিরো আলমের ভাবি নিপা আক্তার জানান, গতকাল সোমবার সকাল ১১টার দিকে হিরো আলম লাইভে এসে ফোন দেন তার মোবাইল নম্বরে। এ সময় স্ত্রী চাঁদনির সঙ্গে ২ মিনিট কথা বলার পর দুজনের মধ্যে টাকা পাঠানো নিয়ে তর্ক হয়। এক পর্যায়ে ফোনটি তাকে (ভাবি) দিতে বলেন। তখন হিরো আলম জানান, তার পক্ষে দেশে টাকা পাঠানো সম্ভব হবে না। নিজেই খেয়ে না খেয়ে জীবন পার করছেন। এ সময় তার মা ও দুই সন্তানকে দেখে রাখার জন্য অনুরোধ করেন। এ সময় বড় মেয়ে আশা মনি (১২) ও ছোট মেয়ে হাবিবা আক্তারকে (৭) ফোনটি দিতে বলেন। ছোট মেয়ে হাবিবার সঙ্গে কথা বলতে বলতে একটি গাছে ফাঁসিতে ঝুলে যান। পরে মোবাইলটির স্ক্রিন অন্ধকার হয়ে যায়।

জানতে চাইলে নিহত হিরো আলমের ছোট মেয়ে হাবিবা বলে, তাকে ফোন করে বাবা জানায় ভালো করে পড়ালেখা করতে। আর তার জন্য দোয়া করতে। এই বলেই ফাঁসিতে ঝোলেন। এ ঘটনার কিছুক্ষণ পর সৌদি আরবে অবস্থান করা বড় ভাই আরিফুল ইসলাম ফোন করে ভাই হিরো আলম ফাঁসিতে ঝুলে মারা যাওয়ার বিষয় নিশ্চিত করেন।

এলাকার লোকজন জানায়, হিরো আলম খুবই ভালো ছেলে ছিলেন। সংসারের ব্যয় মেটাতে পেরে একটা স্বপ্ন নিয়ে সৌদি আরব গিয়েছিল। কিন্তু আদম ব্যবসায়ীর কথার ফাঁদে পড়ে এখন সবই শেষ হলো। এ ঘটনার জন্য আদম ব্যবসায় আজিজুলের বিচার চান।

এ বিষয়ে আজিজুল মোবাইলে বলেন, ‘পাঠানোর তিন মাস পর আমার কোনো দায়িত্ব থাকে না। এই বলে ফোনটি কেটে দেন।’

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

সংবাদ প্রকাশ করায় মারধরে হাসপাতালে কাতরাচ্ছে সাংবাদিক

সীমান্তে যুবকের মরদেহ উদ্ধার, হত্যা বলে ধারণা এলাকায় বাসীর

আ’লীগ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলো পানছড়ির দুই যুবলীগ নেতা

সাংবাদিকসহ সকলের সহযোগিতা ছাড়া একা পুলিশের পক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা কঠিন :ডিএমপি কমিশনার

মুরাদনগরে পুলিশ পরিচয়ে ডাকাতির মূল নায়ক গ্রেফতার।

বাংলাদেশের জন্য মহাবিদ সংকেত, যে কোন সময় হামলার প্রস্তুতি

কক্সবাজার-১ আসনের সাবেক এমপি মো. জাফর আলমকে গ্রেপ্তার 

কুমিল্লা নগরীতে ৩৬ ঘণ্টার মধ্যে ছিনতাই হওয়া মালামাল উদ্ধার গ্রেফতার ০২

কুমিল্লায় গণধর্ষনে আত্মগোপনে থাকা আসামী নবীর গ্রেফতার

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ০১।