সোমবার , ১৬ জুন ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

নিজের দলের  লোকদের কারণে আমি বাসরঘর করতে পারিনি- বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী

ডেস্ক নিউজ:
জুন ১৬, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ
পঠিত: ১২৯ বার

নিজের সংগঠনের কতিপয় নেতার ‘দুর্নীতি-অনিয়মের’ প্রতিবাদ করায় এখন প্রতিনিয়ত হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার এক নেত্রী।

জেলা শাখার মুখপাত্র রাশেদা বেগম সংগঠনের শীর্ষ কয়েক নেতার নাম নিয়ে বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জের ১০ ব্যক্তি আমার নাম ও স্বাক্ষর জাল করে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছেন। তাদের অপতৎপরতার কারণে আমি আমার বিয়ের রাতে বাসর পর্যন্ত করতে পারিনি।”
শনিবার (১৪ জুন) দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী এই অভিযোগ করেন। তিনি বলেন, “আন্দোলনের কিছু নেতা নিয়মিত চাঁদাবাজি ও দুর্নীতিতে জড়িত। যাদের একসময় মোবাইল ফোন কেনার সামর্থ্য ছিল না, তারা আজ আইফোন হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আমি এসব অপকর্মের প্রতিবাদ করায় তারা আমাকে ও আমার পরিবারকে হুমকি দিয়ে আসছেন। এমনকি আমার বাড়িতেও হামলার চেষ্টা চালিয়েছেন।”
রাশেদা বেগম বলেন, “আমি আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত সক্রিয় ছিলাম। জুলাই আন্দোলনের সময় আহত কর্মীদের সেবা দিয়েছি। কখনও আর্থিক প্রলোভনে কাজ করিনি।”
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুখপাত্রের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলাম। তবে আনুষ্ঠানিকভাবে এখনও পদত্যাগ করিনি।”
এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্যসচিব মাহদী হাসান বলেন, “রাশেদা বেগম সংবাদ সম্মেলনে যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি যদি চাঁদাবাজির কোনো প্রমাণ আমাদের বিরুদ্ধে দেখাতে পারেন, তাহলে অবশ্যই আমাদের শাস্তি হওয়া উচিত। একটি কুচক্রী মহল নিজেদের স্বার্থ হাসিলের জন্য তাকে দিয়ে আমাদের বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে।”

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

রেগে গিয়ে শিশুকে আছাড় মারলো পিতা, অতপর মৃত্যু!

কুমিল্লা মুরাদনগরের ধর্ষনের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা

বায়েজিদ বোস্তামি থানার ওসিকে হুমকিদাতা চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’ গ্রেফতার

হবিগেঞ্জে বানিয়াচংয়ে এসআই সন্তোষ হত্যাকাণ্ড: ওসির সামনে স্বীকারোক্তি, তবু নীরব প্রশাসন

বিএনপির নাম ভাঙিয়ে বেপরোয়া সাইজুদ্দিন ত্যাগি নেতা কর্মীরা হতাশ

কুমিল্লায় বিএসটিআই ও জেলা প্রমাসনের এর অভিযানে নগদ অর্থদন্ড

কুমিল্লা দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ আটক ১

কুমিল্লা জেলার সবচেয়ে বেশি ইটভাটা মুরাদনগর উপজেলায়

মেঘালয়ে কয়লা চোরাচালানে গিয়ে বাংলাদেশি শ্রমিকরা বেঘোরে প্রাণ হারাচ্ছে

কুমিল্লায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদপূর্ণমিলনী অনুষ্ঠিত