শুক্রবার , ২৭ জুন ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কুমিল্লা নগরীতে বিয়ের প্রলোভনে  ধর্ষণ! মা-ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
জুন ২৭, ২০২৫ ২:১১ অপরাহ্ণ
পঠিত: ৩২০ বার

বিয়ের প্রলোভন দেখিয়ে এসএসসি পরীক্ষার্থীকে দুই বছর ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ওই ছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে আসামি সিয়াম ও তার মা মনিকে গ্রেফতার করেছে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ।

এ ব্যাপারে ওই পরীক্ষার্থীর মা গত বুধবার সোয়াদুর রহমান সিয়ামের (২৮) বিরুদ্ধে ও আসামির দুই সহযোগী ছেলের মা তানিয়া আক্তার মনি (৪০) ও বোন মাইশা রহমান মিমের (১৯) বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলার পর চকবাজার ফাঁড়ির চৌকস অফিসার আনোয়ার হোসেনের নেতৃত্ব আসামি সিয়াম ও তার মা তানিয়া আক্তার মনিকে গ্রেফতার করে।

মামলার এজাহারে বলা হয়, সোয়াদুর রহমান সিয়ামের বাড়ি কুমিল্লা নগরীর চকবাজার এলাকার শাপলা মার্কেট সংলগ্ন মনি হাউজে। এই বাড়িতে দুই বছর ভাড়া ছিলেন ওই ছাত্রী ও তার পরিবার। এই ভাড়া থাকাকালীন সিয়াম তাকে প্রেম নিবেদন করেন। একপর্যায়ে তিনি ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে ধর্ষণ করে। ধর্ষণের সেই দৃশ্য মোবাইলে ধারন করে ব্লাকমেইল করে একাধিকবার ধর্ষণ করে প্রায় ২ লক্ষ ৮০ হাজার নগদ টাকা নিয়ে যায়। ঘটনার পর মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি ওই ছাত্রীর মা তার পরিবারকে জানালে তারা বিভিন্ন হুমকি ধামকি দেয়। গত ২৪ শে জুন দুপুরে ছাত্রীকে সিয়ামের নানীর বাড়িতে নিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে বাচ্চা নষ্ট করার ঔষধ জোর করে খাওয়াই এবং পেটে লাথি মেরে বাচ্চা নষ্ট করে। পরে ওই ছাত্রীর মা তাকে উদ্ধার করেন। ছাত্রীটি বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, চকবাজার এলাকার আসামির নিজবাড়ি থেকে সিয়াম ও তার মাকে আমরা গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেছি। আরেকজন আসামি মিম পলাতক রয়েছে। তাকেও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় একই পরিবারের ৪ জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা: মাদক সংশ্লিষ্টতায় রক্তাক্ত বিভীষিকা

কুমিল্লায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে, বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হত্যা করলো ছাত্রদল কর্মীকে

সাংবাদিকের নামে গায়েবি মামলা: ঘটনাস্থল খাগড়াছড়ি, আসামি চট্টগ্রামের

কুমিল্লা সদর দক্ষিণ গলিয়ারায় বিএনপির নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কুমিল্লার মনোহরগঞ্জে অপহরনের ঘটনায় ভিকটিম উদ্ধারসহ গ্রেফতার ২

কুমিল্লায় সাবেক এমপি আ ক ম বাহার এবং সিটি মেয়র সূচিসহ অজ্ঞাত ৪০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

দেবীদ্বারে এখনো চলছে আ.লীগের প্রভাব বিস্তার

কুমিল্লায় সাত বছরের কন্যাকে খুন করলো বাবা