মঙ্গলবার , ১ জুলাই ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কুমিল্লার মনোহরগঞ্জে অপহরনের ঘটনায় ভিকটিম উদ্ধারসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক:
জুলাই ১, ২০২৫ ১২:৫৭ পূর্বাহ্ণ
পঠিত: ১১১ বার

গত ২১ জুন, ২০২৫ দুপুর ১১ টায় মনোহরগঞ্জ থানার আশিরপাড় বাজারে অবস্থিত আন নুর নুরানী মাদ্রাসার ছাত্র রাসেল হোসেন রাফি (০৭), পিতা-মহিন উদ্দিন, সাং-মেরুয়া, ৬নং মৈশাতুয়া ইউপি, থানা-মনোহরগঞ্জ, অজ্ঞাতনামা অপহরনকারী কর্তৃক অপহৃত হয়।

সংবাদ পেয়ে মনোহরগঞ্জ থানা পুলিশ দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়। উক্ত ঘটনা সংক্রান্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। মাদ্রাসা কর্তৃপক্ষ ও ভিকটিমের পরিবারের সাথে ঘটনার বিষয়ে কথা বলে। এই ঘটনায় ঐদিন রাতেই ভিকটিমের মা রোজিনা আক্তার (২৮) বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। যার মামলা নং-১০, তাং-২১/০৬/২০২৫ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৭/৩০।

ঘটনার পর থেকেই অপহরণকারীরা বিভিন্ন সময়ে অজ্ঞাতনামা ইমো নাম্বার থেকে ভিকটিমের পরিবার ও তার আত্মীয় স্বজনের ইমো নাম্বারে কল দিয়ে ১৫ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। মনোহরগঞ্জ থানা পুলিশ ভিকটিম উদ্ধার ও আসামী গ্রেফতারের লক্ষ্যে তথ্য প্রযুক্তির মাধ্যমে ব্যাপক তদন্ত কার্যক্রম শুরু করে। আসামীর ইমো কলের সূত্র ধরে তাদের অবস্থান এবং পরিচয় সনাক্ত পূর্বক তাদের দাবীকৃত মুক্তিপনের টাকা প্রদানের আশ্বাসের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। গত ২৮ জুন,২০২৫ রাত আনুমানিক ১০.০০ ঘটিকায় অপহরনের সাথে জড়িত মূল আসামী মোঃ ইমরান হোসেন প্রঃ পাখি (২৫) এবং এই চক্রের অপর সদস্য মোঃ সোহেল (৩৬) দ্বয়কে জামালপুর জেলার সদর থানাধীন দিকপাইত বাজার নামক স্থান থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ভিকটিম রাসেল হোসেন রাফি (০৭) কে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের গ্রেফতার লক্ষ্যে অভিযান চলমান আছে।

ইতোমধ্যে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আসামীদ্বয় দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেছে। ভিকটিমকে বিজ্ঞ আদালতের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে খেজুর রস খেতে এসে জয় বাংলা স্লোগান, আটক ১৫

সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন স্বেচ্ছাসেবক দলনেতা আবদুল্লাহ আল মামুন

Scientists discover largest black hole jet ever seen in the early universe — its twice as long as our galaxy

হবিগঞ্জের বানিয়াচংয়ে নাইন মার্ডার মামলায় সাংবাদিকসহ ৩ আসামি গ্রেফতারে সমালোচনার ঝড়! চেয়ারম্যান আহাদকে আনা হবে রিমান্ডে

কুমিল্লা ব্রাক্ষ্মণ পাড়ায় ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ

কুমিল্লায় ওয়ালটনের ডাবল মিলিয়নিয়ার ক্যাম্পেইন

কুমিল্লায় ঈদুল ফিতরকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৪ নং বারপারা ইউনিয়ন ও আ’লীগের নেতা সেলিম আহমেদ চেয়াম্যান গ্রেফতার

কুমিল্লা কোতয়ালী মডেল থানায় সেবা ডেস্ক চালু