বুধবার , ১৬ জুলাই ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

গোপালগঞ্জে স্লোগান দিয়ে সাধারণ জনতা এনসিপির মঞ্চে ককটেল বিস্ফোরণ

ডেস্ক নিউজ:
জুলাই ১৬, ২০২৫ ২:১৮ অপরাহ্ণ
পঠিত: ১০৭ বার

মাসজুড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রাকে’ কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে আগুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাড়ি বহরে হামলা-ভাঙচুরের পর এবার সমাবেশের মঞ্চে হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকেরা।

বুধবার (১৬ জুলাই) দুপুর পৌনে ১টায় স্লোগান দিয়ে হামলার এ ঘটনা ঘটে। এসময় ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।

সরেজমিনে উপস্থিত যমুনা টিভির এই প্রতিবেদক জানান, অতর্কিত হামলা হয়নি। পুলিশ ও এপিবিএনের সামনেই খালের ওপার থেকে স্লোগান দিতে দিতে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় পুলিশ ও এনসিপির নেতারা দৌড়ে সমাবেশস্থল ত্যাগ করে। যদিও পরবর্তীতে এনসিপির নেতাকর্মীরা সমাবেশস্থলে ফিরে আসে। একইভাবে অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

এর আগে, এদিন সকালে সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাদের সঙ্গে কথা বলতে গেলে ইউএনওর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে।

তারও আগে গোপালগঞ্জ সদরের উলপুরে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটে। তাতে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়ির নেতা ওয়াদুদ ভূইয়াকে ফুলেল শুভেচ্ছা, তবে…

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

নিজের দলের  লোকদের কারণে আমি বাসরঘর করতে পারিনি- বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী

কুমিল্লায় সদর দক্ষিনে আনারস গাছ কেটে তছনছ।

কক্সবাজার-১ আসনের সাবেক এমপি মো. জাফর আলমকে গ্রেপ্তার 

কুমিল্লার বলরামপুরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মারধরের ঘটনায় আহত ৪

হাসনাতের গাড়িতে সন্ত্রাসী হামলা

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সাংবাদিকদের অসাধারণ ভূমিকায় ইতিহাস রচনা করলেন

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন খাবার হোটেলে র‍্যাব-১১ সিপিসি-২ কর্তৃক পরিচালিত মাদক বিরোধী অভিযানে ১১ জন মাদক ব্যবসায়ী ও ০১ জন আইনের সহিত সংঘাতে জড়িত শিশু গাঁজা ও ইয়াবা সহ আটক।

কুমিল্লার চৌদ্দগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে গাড়িতে তল্লাশী চালিয়ে ১২৫ বোতল ফেন্সিডিলসহ আটক ৪।