বুধবার , ৬ আগস্ট ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কুমিল্লা-০৯ আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:
আগস্ট ৬, ২০২৫ ৬:২১ অপরাহ্ণ
পঠিত: ১০০ বার

কুমিল্লা-৯ (সদর দক্ষিণ, সদর দক্ষিণ উপজেলার সাবেক অংশ ১৯-২৭ নং ওয়ার্ড এবং নবগঠিত লালমাই) সংসদীয় আসন পুনর্বহালের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) বেলা ৪টা ৩০ টায় সদর দক্ষিণ, লালমাই এবং কুমিল্লা মহানগর দক্ষিণের সর্বদলীয় সংগ্রাম কমিটির ব্যানারে বিভিন্ন শ্রেণি–পেশার ‍লোকজন উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ঢাকা-চট্রগ্রামে মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

কুমিল্লার ৩টি আসনসহ দেশের মোট ৩৯টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সর্বদলীয় সংগ্রাম কমিটির ব্যানারে আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন শ্রেণি–পেশার লোকজন বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় বিকেলে সকলে জড়ো হন। সেখানে তাঁরা মহাসড়ক অবরোধ করে কুমিল্লা-০৯ আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন। বিকেল ৫টা ৩৫ মিনিটে তাঁদের বিক্ষোভ শেষ হয়। এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারী ব্যক্তিরা।

সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক এড. মুহম্মদ আখতার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক জহিরুল হক চৌধুরী, লালমাই বিএনপির সদস্য সাবেক চেয়ারম্যান মো. আমান উল্লাহ আমান, লালমাই বিএনপির সদস্য সচিব মো. ইউসুফ আলী মীর পিন্টু, সদর দক্ষিণ বিএনপির সদস্য সচিব ওমর ফারুক চৌধুরী, সদর দক্ষিণ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও সদর দক্ষিণ বিএনপি র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল মজুমদার, সোহেল মজুমদার, কৃষক দলের সদস্য সচিব আবদুস সুবহান, দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক সদস্য নাজমুল হাসান রনি, সদর দক্ষিণ ও লালমাই উপজেলা ছাত্রদলের সমন্বয়ক নূর মোহাম্মদ প্রমুখ।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

দেশ বরণ্য সাংবাদিক রিমনের রুহের মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লায় মাইক্রোবাসে করে মাদক পরবিহণ মাদকব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লার দেবিদ্বারে আসামী ধরতে গিয়ে পুলিশের মৃত্যু

কুমিল্লায় নারী শ্রমিককে হত্যা চেষ্টায় অভিযুক্ত রকি গ্রেফতার

কুমিল্লা জেলার মুরাদনগরে উপজেলা প্রশাসনের অভিযানে মাটিকাটা ও খাল পুনরুদ্ধার

“এই বিচার আমরা কার কাছে দিবো- আল্লাহ আপনি কুমিল্লা দক্ষিণের মানুষের সহায়ক হোন” – বিএনপির সাবেক সাংসদ মনিরুল হক চৌধুরী

কুমিল্লা সদর দক্ষিন উপজেলায় বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃ একত্রিকরনে রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

ছোট সাজ্জাদ পুলিশ”কে গুলি করে পালায়, আশঙ্কাজনক-০২, স্ত্রী” কে দিয়ে ৩পুলিশ সহ ৬ জনের বিরুদ্ধে মামলার রহস্য উদ্ঘাটন

কুমিল্লায় যুবককে মারধরের ভিডিও ভাইরাল; ৮ জনের বিরুদ্ধে মামলা

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান