মঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

বরুড়া চেঙ্গাহাটা বাজারে ফার্মেসিতে হামলা ও লুটপাট: আহত ১, থানায় অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি :
সেপ্টেম্বর ২, ২০২৫ ২:০৬ অপরাহ্ণ
পঠিত: ১৭৮ বার

কুমিল্লার বরুড়া উপজেলার চেঙ্গাহাটা বাজারে একটি ফার্মেসিতে হামলা, মারধর, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে একই এলাকার কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে।

এ ঘটনায় আহত হয়েছেন ফার্মেসির মালিক আক্তারুজ্জামান (২৬)। আহত অবস্থায় তাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে হয়।

জানা যায়, গত ৩০ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে ১নং বিবাদী মোঃ মাসুমের নেতৃত্বে আলমগীর হোসেন, সুমন মিয়া, মনির হোসেনসহ কয়েকজন ব্যক্তি তার ফার্মেসিতে প্রবেশ করে পুরনো টাকা লেনদেনের বিষয় নিয়ে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা দলবদ্ধ হয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে আহত করে এবং দোকানের ক্যাশবাক্সে থাকা নগদ ২ লাখ টাকা, একটি মোবাইল সেট (মূল্য ১৬ হাজার টাকা) এবং একটি মোটরসাইকেল (মূল্য প্রায় ১ লাখ টাকা) লুট করে নিয়ে যায়।

এছাড়া হামলাকারীরা দোকানের চাবিও ছিনিয়ে নেয় এবং প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। আশপাশের দোকানদার ও স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ভুক্তভোগী আক্তারুজ্জামান জানান, হামলাকারীরা প্রভাবশালী ও উশৃঙ্খল প্রকৃতির এবং স্থানীয় কোনো সালিশ-দরবার মানেন না। আমি তাদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ