শনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কুমিল্লায় যুবককে কুকুর লেলিয়ে নির্যাতন: র‍্যাবের অভিযানে তিন পাহারাদার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৬:৫৫ অপরাহ্ণ
পঠিত: ১০৫ বার

কুমিল্লার বুড়িচংয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে বিদেশী কুকুর লেলিয়ে নির্মম নির্যাতনের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে বিশেষ অভিযানে দেবপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‍্যাব-১১ জানায়, ভুক্তভোগী জয় চন্দ্র সরকার (৩০) ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার শীতলপুর গ্রামের শ্রী বিষ্ণু চন্দ্র সরকারের ছেলে। বর্তমানে তিনি কুমিল্লার বুড়িচংয়ের সাহেববাজার এলাকায় ভাড়া বাসায় থেকে ভাঙ্গারির ব্যবসা করছিলেন। গত ১৯ সেপ্টেম্বর দুপুরে বুড়িচংয়ের দেবপুর সাকিনে সাকুরা স্টীল মিলে তাকে আটক করে প্রথমে শারীরিক নির্যাতন করা হয়। পরে বিদেশী দুটি কুকুর লেলিয়ে দিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়।

গ্রেফতারকৃতরা হলো— ১. মোঃ শান্ত ইসলাম (২৮), মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বাসিন্দা। ২. মোঃ আল আমিন ওরফে লিপু (৩৬), মুন্সিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। ৩. মোঃ সজিব হাওলাদার (২৬), বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা।

তাদের সবার বর্তমান ঠিকানা কুমিল্লার বুড়িচং উপজেলার কাটাজাঙ্গাল এলাকা, যেখানে তারা সাকুরা স্টীল মিলে পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন।

র‍্যাবের প্রাথমিক তদন্তে জানা যায়, এর আগে ১২ সেপ্টেম্বর একই মিল থেকে তামার তার চুরি হয়। এরপর থেকেই পাহারাদাররা সন্দেহভাজনদের ধরার অপেক্ষায় ছিল। জয় চন্দ্র সরকার সেখানে প্রবেশ করলে তাকে চোর ভেবে আটক করে এ অমানবিক নির্যাতন চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বুড়িচং থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী র‍্যাবের হাতে গ্রেফতার

গুলশান থানায় গ্রেফতার কৃত সাবেক ওসি মাজহারের ক্যাশিয়ার কনস্টেবল নুরু এখনও বহাল তবিয়তে

কুমিল্লায় বুড়িচং এ কৃষকের কাছে চাঁদাদাবি ২ এনসিপি নেতার বিরুদ্ধে,  রিপোর্ট করায় প্রতিবেদক”কে হুমকি

হত্যা মামলার ছদ্ধবেশি আসামি চট্টগ্রামে আটক

কুমিল্লা সদর দক্ষিনে ডাক্তার দেখানোর পর বাড়ি ফেরার পথে তিশা বাসের ধাক্কায় অন্তস্বত্বা নারী নিহত

কুমিল্লায় মাদক মামলার আসামী ধরতে গিয়ে পুলিশের উপর হামলা, গ্রেফতার ১১

চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, আহত ১২

রংপুরে জিএম কাদেরকে প্রধান আসমী করে ১৮ জনের বিরুদ্ধে এনসিপি নেতার মামলা 

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত একশ’ জন পাচ্ছেন পুলিশের চাকরি : স্বরাষ্ট্র উপদেষ্টা

এ বছর কুমিল্লায় হবে না কুমারী পূজা