শনিবার , ৪ অক্টোবর ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

লালমাই ভূচ্চি বাজারে চাঁদা দিতে অস্বীকার করায় চাঁদাবাজদের হামলায় আহত ৩

নিজস্ব প্রতিবেদক:
অক্টোবর ৪, ২০২৫ ৭:২০ অপরাহ্ণ
পঠিত: ১২৩ বার

কুমিল্লার লালমাই উপজেলার ভূচ্চি বাজারে সন্ত্রাসী ও চাঁদাবাজদের হামলায় তিনজন গুরুতর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ৩ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে আমিনুল ইসলাম মার্কেটের রুবেলের সার বিক্রির দোকানে এ হামলার ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভূচ্চি বাজারস্থ আমিনুল ইসলাম মার্কেটের আংশিক মালিক মাঈনুদ্দিন চিশতী (৩৭) ওই মার্কেটের ভাড়া তুলতে গেলে স্থানীয় মামুনুর রশীদ রাজু (৩৩), ইব্রাহিম খলিল সুজন (৩০), সাহিদ (৩৫), হারুনুর রশিদ (৫২) সহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জন সংঘবদ্ধ হয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।

বাদীর অভিযোগ, বিবাদীরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক সেবনের সাথে জড়িত। পূর্বে তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছিল, যা থেকে জামিনে মুক্ত হয়ে তারা পুনরায় চাঁদাবাজি শুরু করে।

৩ অক্টোবরের ঘটনায় অভিযুক্তরা বাদীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে বিবাদীরা এলোপাথাড়ি মারধর শুরু করে। এক পর্যায়ে মাঈনুদ্দিন চিশতীর বাম চোখে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়, এতে তিনি গুরুতর আহত হন।

শুধু তাই নয়, হামলায় তার সঙ্গে থাকা মিজানুর রহমান জাকির (৫৯), আরিফুর রহমান ও মোস্তফা কামাল মারাত্মক জখমপ্রাপ্ত হন। তাদের মাথা, চোখ, কোমর ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হামলার সময় বাদীর পকেটে থাকা ১০ হাজার টাকা এবং জাকিরের পকেটে থাকা ১১ হাজার টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা জানান, বিবাদীরা হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী মাঈনুদ্দিন চিশতী বলেন, “বিবাদীরা আমাদের ওপর হামলা চালিয়ে মারাত্মক জখম করেছে। আমাদের কাছে টাকা-পয়সা ছিনিয়ে নিয়েছে। আমরা আইনের আশ্রয় নিয়েছি, প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে লালমাই থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানায়, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় ২০ কেজি গাঁজা ও ১৪৭ বোতল ফেন্সিডিল’সহ আটক এক

কুমিল্লার সদর দক্ষিনে চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৪ নেতাকর্মীকে গণধোলাই

দৈনিক আলোর জগত পত্রিকার সম্পাদক-প্রকাশক ফারুক আলম তালুকদারের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল

কুমিল্লায় এসএসসি পরীক্ষার্থী আতিক হত্যাকান্ডের ঘটনায় জড়িত অন্যতম আসামী  গ্রেফতার

চট্টগ্রামে র‌্যাব-৭ এর অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী মোঃ তৌহিদুল ইসলাম আটক

কুমিল্লা সদর দক্ষিনে গোলাম সারওয়ার ও আব্দুল হাই বাবলুসহ ৯৬ জন ও অজ্ঞাত ১৫০-২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের

শেখ হাসিনার সুবিধাভোগী চক্র একটার পর একটা ঘটনা ঘটাচ্ছে: রিজভী

৭ই মার্চ, ১৫ আগস্টসহ আট জাতীয় দিবস, বাতিলের সিদ্ধান্ত

কুমিল্লা সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী তোফাজ্জল গ্রেপ্তার

কুমিল্লায় নিউ যত্ন মাদক নিরাময় কেন্দ্রে যুবকের রহস্যজনক মৃত্যু, পলাতক পরিচালক সাগর