মঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

তিন মাস ধরেই চড়া সবজির বাজার: ক্রেতার হাঁপানিতে ব্যবসায়ীরও চিন্তা

নিজস্ব প্রতিবেদক:
নভেম্বর ৪, ২০২৫ ৬:৪২ অপরাহ্ণ
পঠিত: ৮৮ বার

তিন মাসেরও বেশি সময় ধরে বাজারে প্রায় সব ধরনের সবজির দামই অস্বাভাবিকভাবে বেড়ে আছে। বর্তমানে বেশিরভাগ সবজিই কেজি প্রতি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন, প্রতিদিনের বাজারে এখন আধা কেজি সবজি কেনাও কষ্টকর হয়ে পড়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) কুমিল্লার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি বরবটি ১০০ টাকা, ঝিঙ্গা ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, ধন্দুল ৮০ টাকা, শসা ১০০ টাকা, কাঁকরোল ৮০ টাকা ও পটল ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যান্য সবজির মধ্যে প্রতি কেজি পেঁপে ৩০ টাকা, জালি প্রতি পিস ৫০ টাকা, লাউ প্রতি পিস ৬০ টাকা, মুলা ৮০ টাকা, টমেটো ১৪০ টাকা, করলা ৮০ টাকা, গোল বেগুন ১৪০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, শিম ২৪০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, কচু ৬০ টাকা, কাঁচামরিচ ২৪০ টাকা এবং গাজর ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। কলা প্রতি হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

বাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী আবু বকর বলেন, “গত তিন মাস ধরে সবজির দাম এত বেশি যে আমরা ভালো করে সবজি কিনতেই পারছি না। এখন অনেকে আধা কেজি বা ২৫০ গ্রাম করে সবজি নিচ্ছেন। সাধারণ মানুষের পক্ষে প্রতিদিন এমন দামে বাজার করা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “বাজারে কোনো কার্যকর মনিটরিং নেই। ফলে ব্যবসায়ীরা নিজেদের মতো করেই দাম বাড়াচ্ছেন।”

বাজারের সবজি বিক্রেতা আলী জানান, “এখন বেশিরভাগ সবজির মৌসুম শেষ। নতুন সবজি বাজারে আসতে আরও কিছুদিন লাগবে। তাই দাম আপাতত এমনই থাকবে।”

তিনি আরও বলেন, “বর্তমানে সরবরাহ কমে যাওয়ায় পাইকারি বাজারেই সবজির দাম বেড়েছে। ফলে খুচরা বাজারেও সেই প্রভাব পড়ছে।”

ভোক্তারা বলছেন, প্রশাসনের উচিত নিয়মিত বাজার মনিটরিং চালু করা। তা না হলে আসন্ন শীত মৌসুমেও সবজির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত