সোমবার , ১০ নভেম্বর ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কুমিল্লার হোমনা থানার পুলিশ বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে

নিজস্ব প্রতিবেদক:
নভেম্বর ১০, ২০২৫ ৯:০৪ পূর্বাহ্ণ
পঠিত: ৯৪ বার

গতকাল শনিবার (০৯ নভেম্বর ২০২৫) বিকাল ৩টা ৩০ মিনিটের দিকে, গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থানার একটি বিশেষ টিম ১নং মাথাভাঙ্গা ইউনিয়নের ছিনাইয়া মৎস্য মার্কেটের সামনে পাকা রাস্তায় চেকপোস্ট স্থাপন করে। কিছুক্ষণ পর ছিনাইয়া থেকে মেঘনা অভিমুখে আসা একটি কালো রঙের পুরাতন প্রাইভেট মাইক্রোবাস (রেজিঃ ঢাকা মেট্রো-চ-১৪-১২৫৬) কে থামানোর সংকেত দিলে গাড়িটি থামে।

এসময় গাড়ি থেকে এক ব্যক্তি নেমে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। আটককৃত ব্যক্তির নাম পলাশ দেব (৩৫), পিতা—বিশ্বনাথ দেব (প্রয়াত বিশু), মাতা—রিনা রাণী দেব, গ্রাম—তেলিয়াপাড়া, ৫নং ওয়ার্ড, ৬নং শাহজাহানপুর ইউনিয়ন, থানা—মাধবপুর, জেলা—হবিগঞ্জ।

পুলিশ জানায়, গাড়িটি তল্লাশি করে পিছনের ব্যাকডালার ভেতর একটি কফি রঙের ট্রাভেল ব্যাগ এবং একটি লাল-সাদা প্লাস্টিকের বস্তা থেকে মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ব্যাগের ভেতর পাওয়া যায় ৬টি প্যাকেট (প্রতিটি ২ কেজি করে, মোট ১২ কেজি) এবং প্লাস্টিকের বস্তায় পাওয়া যায় ৪টি প্যাকেট (প্রতিটি ২ কেজি করে, মোট ৮ কেজি)

এসময় মাদক পরিবহনে ব্যবহৃত কালো রঙের মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

হোমনা থানার তৎপরতায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

বর্ণিল আয়োজনে নগরকান্দায় মহান বিজয় দিবস উদযাপিত

কুমিল্লায় একমণ গাঁজাসহ আটক ০২

কুমিল্লায় পুলিশের কার্যক্রম শুরু করতে সদর ও সদর দক্ষিণ থানা পরিদর্শনে সেনাবাহিনী

কুমিল্লার ৪ ব্যাংকে রেমিট্যান্স এসেছে ১৮১২ কোটি ১২৭ লাখ টাকা

ইসরায়েল ‘ভুল’ করলে আরও বিধ্বংসী হামলা চালাবে ইরান কঠিন হুশিয়ারি

চাঁদাবাজির অভিযোগে তারাব পৌর বিএনপির সেক্রেটারী পিন্টু গ্রেপ্তার

স্কুল ব্যাগে গাঁজা, আটক ০২

কোটার বিরুদ্ধে এবার মাঠে নামছে বুয়েট শিক্ষার্থীরা

কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ০২