বুধবার , ২৮ জানুয়ারি ২০২৬ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক:
জানুয়ারি ২৮, ২০২৬ ৬:১৮ অপরাহ্ণ
পঠিত: ১২৬ বার

কুমিল্লার বরুড়ায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে রবিউল (৪৫) নামের একজন নিহত হয়েছেন। আজ বুধবার বেলা ১২টার দিকে উপজেলার আগানগর ইউনিয়নের মির্জানগর এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আগানগর ইউনিয়নের মির্জানগর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। আজ দুপুরে নূরনবী ও মাহিনসহ ৫-৬ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রবিউলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা রবিউলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে বরুড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে প্রেরণ করেছে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
“রাজনৈতিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযান চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মির্জানগর ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের পরিবার ও এলাকাবাসী এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

নো ডিউটি, নো সার্ভিস ঘোষণা করেছেন, বাংলাদেশ পুলিশ।

কুমিল্লায় সাংবাদিক বাহার রায়হানের উপর হামলা: সাবেক এমপি বাহারের বিরুদ্ধে মামলা

দেশ বরণ্য সাংবাদিক রিমনের রুহের মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসায় জোরপূর্বক কোচিং ক্লাস: ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অভিভাবকদের অভিযোগ

হাসপাতালে ঢুকে বৈষম্যবিরোধী নেতাসহ ১০ জনকে বেধরক পিটুনি, গ্রেফতার  ৩

ফ্যাসিস্ট লীগের দোসর, কুষ্টিয়ার মূর্তমান আতংক সাবেক অতিরিক্ত সচিব টিপু সুলতানকে রক্ষার ফন্দি

কুমিল্লার বুড়িচং থানা ওসির বিরুদ্ধে গাঁজা নিয়ে আটক এ এস আই’র নাম পরিচয় লুকানোর অভিযোগ

বিএনপির নাম ভাঙিয়ে বেপরোয়া সাইজুদ্দিন ত্যাগি নেতা কর্মীরা হতাশ

মার্ডার আসামির রিমান্ড বাতিল করে দিতে চাওয়া ভুয়া এসআই গ্রেপ্তার