মঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

Bata

ঢাকা আউটলুক ডেস্ক :
এপ্রিল ৮, ২০২৫ ৭:১০ পূর্বাহ্ণ
পঠিত: ১৪৯ বার
Bata

ইসরায়েলি কোম্পানি বা ইহুদী মালিকানা না হওয়া সত্ত্বেও সিলেটে #Bata’র প্রতি ক্ষোভের কারণ জানেন তো?

১৯৭০ সালে তিনি প্রথম ঢাকায় আসেন। বাটা স্যু কোম্পানির প্রোডাকশন ম্যানেজার হিসেবে নিয়োগ পান। ১৯৭১ সালের প্রথম দিকে বাটা জুতার এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে টঙ্গীর কারখানায় নিয়োগ পান।

২৫ মার্চ রাতে পাকিস্তানী হানাদার বাহিনী অপারেশন সার্চলাইটের নামে গণহত্যা চালায়। সে সময় তিনি সেই রাতের ভয়াবহতার কিছু ছবি তুলে পাঠান আন্তর্জাতিক গণমাধ্যমে।

বাটা স্যু কোম্পানীর মত বহুজাতিক একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা হওয়াতে অবাধ চলাচল ছিল সর্বত্র। সেই সুযোগে তিনি সম্পর্ক গড়ে তোলেন টিক্কা খান, রাও ফারমান আলী, নিয়াজিদের সাথে। আর অন্য দিকে প্রধান সেনাপতি কর্নেল এমএজি ওসমানীর সঙ্গে যোগাযোগ রাখতেন। তারপর সব তথ্য ফাঁস করে দিতেন।

তারপর নিজেই বাটার শ্রমিকদের সংঘবদ্ধ করে টংগীসহ সেক্টর ১ এবং ২ নম্বরে গড়ে তোলা গেরিলা বাহিনীকে নিজ দায়িত্বে প্রশিক্ষণ দেন। তিনি নিজেও দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিলেন। তারপর নিজেই জীবন বিপন্ন করে বাংলাদেশের যুদ্ধে নেমে পড়েন। তিনি বাঙ্গালী যোদ্ধাদের নিয়ে টঙ্গী-ভৈরব রেললাইনের ব্রীজ, কালভার্ট ধ্বংস করে পাক বাহিনীর যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত করতে থাকেন।

সে সময় তিনি ঢাকার অস্ট্রেলিয়ান ডেপুটি হাইকমিশনের গোপন সহযোগিতা পেতেন। রক্তক্ষয়ী নয়মাস মুক্তিযুদ্ধ শেষে টঙ্গীতে ফিরে আসেন বিজয়ীর বেশে।

১৯৭৮ সাল পর্যন্ত বাংলাদেশেই ছিলেন, তারপর নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরে যান। তিনিই একমাত্র বিদেশী বাংলাদেশী যিনি মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য “বীর প্রতীক” খেতাব পান। এই মহান মানুষটির নাম “উইলিয়াম এ এস ঔডারল্যান্ড”। ২০০১ সালের ১৮ মে অস্ট্রেলিয়ার পার্থের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

(অপ্রস্তুত লেনিন এর স্ট্যাটাস থেকে)

আজকে বাটার শোরুম ভাঙ্গচুর, জুতা চুরি ও লুটপাট করে অকৃতজ্ঞ বেঈমান পাকিস্তানি ডিএনএ’র দোসররা সেই প্রতিশোধ নিল!
#smeat2402

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

রোগীকে ধর্ষণের অভিযোগে আটক ভুয়া ডাক্তার

ডাকাতি প্রস্তুতিকালে ১৭ মামলার আসামীসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার

শেখ হাসিনার মুখাকৃতি তৈরি করা ব্যাক্তির বাড়িতে অগ্নিসংযোগ

অবৈধ ড্রেজারের পাইপ ভাঙ্গলেন এসিলেন্ড, মামলা কৃষক”র বিরুদ্ধে, চার্জশিটে অনিয়ম ক্ষমতাধর সার্কেল এসপি ও তদন্ত কর্মকর্তা”র বিরুদ্ধে

সুনামগঞ্জে বিএনপি নেতার ইন্ধনে সাংবাদিকদের উপর হামলা মারধরের অভিযোগ

কুমিল্লার দেবিদ্বারে আসামী ধরতে গিয়ে পুলিশের মৃত্যু

ভাংচুর ও লুটপাট এর অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক ১৪ জনকে আটক

কুমিল্লায় সিটি করপোরেশন নির্বাহী প্রকৌশলীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

গ্রেপ্তার এড়াতে বিল পেরিয়ে পালালেন তাহেরি

কুমিল্লার চৌদ্দগ্রামে  বিয়ে বাড়ীতে হামলা-ভাংচুর, আহত ২