রবিবার , ১৬ মার্চ ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

অবৈধভাবে মাটি কাটায় কুমিল্লায় ২ জনকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:
মার্চ ১৬, ২০২৫ ৬:০৩ অপরাহ্ণ
পঠিত: ৯৬ বার

কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে সোনাইছড়ি খালের সরকারি মাটি উত্তলন এবং অপসারণের সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ২ জন অপরাধীকে আটক করা হয় এবং তাদের ১৫ দিনের জেল প্রদান করা করে মেজিস্ট্রেট।

রবিবার (১৬ মার্চ) উপজেলার বারপাড়া ইউনিয়নের পিপুলিয়ায় এ অভিযান পরিচালনা করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেফাই আবিদ।

জানা যায়, দীর্ঘদিন ধরে দূর্বৃত্তরা অবৈধভাবে সোনাইছড়ি খালের সরকারি মাটি উত্তোলন এবং অপসারণ করে যাচ্ছিল। খবর পেয়ে সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার রুবাইয়া খানম ও সহকারী কমিশনার (ভূমি) রেফাই আবিদ দিনে-রাতে অভিযান করলেও তারা পালিয়ে যেত। তারই ধারাবাহিকতায় রবিবার ওই এলাকাবাসী তাদের ভেকু ও লোকদের আটক করে প্রশাসনকে খবর দেয়। পরবর্তীকালে সহকারী কমিশনার (ভূমি) রেফাই আবিদ’র নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ২ জন অপরাধীকে আটক করে ১৫ দিনের জেল ও একটি ভেক্যু জব্দ করা হয়।

অভিযান পরিচালনাকালে সহকারী কমিশনার (ভূমি) রেফাই আবিদ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মাটি কাটার ভেক্যু জব্দ করি। সোনাইছড়ি খালের মাটি কাটার সঙ্গে জড়িত ২ জনকে ১৫ দিনের জেল প্রদান করা হয়।

কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ূয়া জানান, জেলার বিভিন্ন জায়গা ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা মাধ্যমে মাটি খেকোদের বিরুদ্ধে আমাদের প্রশাসন কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে সোনাইছড়ি খাল রক্ষার্থে সদর দক্ষিনের সহকারী কমিশন রা অভিযান পরিচালনা করেছে। মাটি কাটা বন্ধে পুরো জেলা জুড়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদের মহান বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচি পালন

লালবাগে যৌথবাহিনীর অভিযানে মাদক সহ বিভিন্ন মামলার ০৯ জন গ্রেফতার

পানিতে ফেলে শিশু হত্যার চেষ্টার আসামি স্কুল শিক্ষক শাহাজাহান কারাগারে

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগে কাউন্সিলর ইকবাল হোসেন বহিষ্কার

কুমিল্লায় পদুয়ার বাজার বিশ্বরোডে ঈদের দিনেও নেই গ্যাস, ভোগান্তীতে নগরবাসী।

কুমিল্লায় একই পরিবারের ৪ জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা: মাদক সংশ্লিষ্টতায় রক্তাক্ত বিভীষিকা

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবারের সময় দর্শনার্থী গ্রেফতার

কুমিল্লা ছত্রখিল পুলিশ ফাঁড়ির অভিযানে বিপুল পরিমাণ রেডবল সহ গ্রেফতার ৩

কুমিল্লা চৌদ্দগ্রামে ভূমিকর  পরিশোধ করার জন্য উপজেলা সহকারী কমিশনরার (ভূমি)’র গণবিজ্ঞপ্তি

বায়েজিদ বোস্তামি থানার ওসিকে হুমকিদাতা চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’ গ্রেফতার