মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

আমি কুমিল্লার মানুষের হৃদয়ে নাম লিখতে চাই: কুমিল্লা জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক //
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ৯:১৩ অপরাহ্ণ
পঠিত: ১৩৫ বার

কুমিল্লা জেলায় সদ্য যোগদান করা নবাগত জেলা প্রশাসক আমিরুল কায়সার বলেছেন, ‘কাগজে কিংবা পাথরে নয়, আমি মানুষের হৃদয়ে নাম লিখতে চাই। আমি এ জেলার নাগরিকদের সেবায় নিজেকে নিয়োজিত রাখব।’

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলনকক্ষে কুমিল্লার কর্মরত মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আমিরুল কায়সার বলেন, ‘ ঐতিহ্যবাহি কুমিল্লা জেলায় অনেক সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন। এ কুমিল্লায় কাজ করার সুযোগ পেয়ে আমি গর্বিত। আমি এখানে কাজ করব জেলার নাগরিকদের সঙ্গে সরকারের সেতুবন্ধন হিসেবে।’ জেলার নাগরিকদের পাশে নিয়ে আমি একসঙ্গে, আপনাদের একজন হয়ে কাজ করতে চাই। নাগরিকদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করে যাব। আমার কোথাও যদি ভুল হয়, বা আমি মনোযোগ দিতে না পারি, আপনারা গঠনমূলক সমালোচনা করবেন, আমাকে সহযোগিতা করবেন। কুমিল্লায় শিক্ষা, ঐতিহ্য ও উন্নয়ন ও সমৃদ্ধির ধারাকে বেগবান করতে কাজ করতে চাই। আর জঙ্গীবাদ, মাদক, কিশোর গ্যাং, বাল্য বিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাই মিলে একতাবদ্ধ হয়ে প্রচেষ্টা নিতে হবে।’

সভায় বক্তারা প্রশাসন ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের স্বার্থে পারস্পরিক যোগাযোগের গুরুত্ব তুলে ধরেন এবং আগামীতে এ সম্পর্ক আরও মজবুত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, বর্তমান সভাপতি এনামুল হক ফারুক, দৈনিক বাংলার আলোড়নের প্রধান সম্পাদক রফিকুল ইসলাম, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি মীর শাহ আলম, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি সাদেক মামুন, টেলিভিশন অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির রনি, দৈনিক শিরোনামের মোতাহের হোসেন মাহবুব প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, এখন টিভির ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ,এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মোঃ মাহফুজ আনোয়ার সৌরভ, সময় টিভির প্রতিনিধি ইসতিয়াক আহমেদ, কালের কন্ঠের প্রতিনিধি আব্দুর রহমান, এনটিভির প্রতিনিধি মাহফুজ নান্টু, গ্লোবাল টিভির সাইফ উদ্দিন রণী, বাংলা টিভির আরিফ মজুমদার , সাপ্তাহিক মেগোতির সম্পাদক আসিফ মান্না, দৈনিক পূর্বাশার রাসেল সোহেল, ম্যাক রানা, হাবিবুর রহমান মুন্না প্রমুখ।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

সিএমপিতে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

কুমিল্লায় ৩৬ কেজি গাঁজা’সহ গ্রেফতার ০২

কুমিল্লা অপপ্রচারের প্রতিবাদে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ এর সংবাদ সম্মেলন

কুমিল্লা ইপিজেডে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক

কুমিল্লা কোতয়ালী মডেল থানার পুলিশ ৬৬ কেজি গাঁজাসহ আটক ০১

দেবিদ্বারে মাটি বিক্রেতার মিথ্যা মামলায় হয়রানী

আমেরিকা বাংলাদেশের কৃষিখাত দখল নিতে চায় এবং তারা এটা নিয়েই ছাড়বে: উপদেষ্টা ফরিদা আখতার

কুমিল্লার বরুড়ার ১৩ নং আদ্রা ইউনিয়নের মন্দুক গ্রামের ভোগান্তির শেষ নেই।

সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে -অপর্ণা রায়

হয়রানী করতে মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা