মঙ্গলবার , ১ অক্টোবর ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

আরিফ হত্যা মামলার ঘাতক চালক মোঃ সুমন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
অক্টোবর ১, ২০২৪ ৪:২২ অপরাহ্ণ
পঠিত: ১৫৩ বার

ফেনীর ছাগলনাইয়া থানাধীন পুরাতন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কন্ট্রাক্টর মসজিদ বাজারে দ্রুত ও বেপরোয়া গতির ডাম্প ট্রাক চাপায় মোঃ আরিফ হত্যা মামলার ঘাতক চালক মোঃ সুমন’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

নিহত ভিকটিম মোঃ আরিফ (৩৫) ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন পূর্ব পাঠাননগর এলাকার মৃত সোলতান আহম্মদ এর ছেলে। সে পাঠাননগর বাজারে ফ্রিজ মেকানিক এর কাজ করে আসছিল। গত ১৭ জুলাই ২০২৪ তারিখে সকাল ১০. ২০ মিনিটে মোঃ আরিফ নিজ বাড়ি হতে মোটরসাইকেল যোগে তার প্রতিষ্ঠানে যাওয়ার সময় ছাগলনাইয়া থানাধীন কন্ট্রাক্টর মসজিদ বাজার রোডে পৌঁছালে ফেনী-ছাগলনাইয়া সড়কে বিপরীতে দিক থেকে আসা দ্রুত ও বেপরোয়া গতির ডাম্প ট্রাক এসে ভিকটিমকে চাপা দেয়। এতে ভিকটিম মোঃ আরিফ ডাম্প ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে তার মাথার মগজ বের হয়ে গুরুতর রক্তাক্ত যখম হয়ে ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় নিহত ভিকটিম এর ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে ফেনী জেলার ছাগলনাইয়া থানায় ডাম্প ট্রাক চালককে আসামি করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১১/১২২, তারিখ- ১৭ জুলাই ২০২৪ইং, ধারা-২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯৮/১০৫।
র‌্যাব-৭, চট্টগ্রাম বর্ণিত মামলার ক্লুলেস পলাতক আসামি’কে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরদারির এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, সূত্রে বর্ণিত মামলার একমাত্র আসামি ডাম্প ট্রাক চালক মোঃ সুমন ফেনী জেলার ফেনী সদর হাসপাতাল এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ১২. ৫৫ মিনিটে বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি মোঃ সুমন (৪১), পিতা- মৃত দেনু মিয়া, সাং- জয়পুর, থানা- ছাগলনাইয়া, জেলা- ফেনী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে ঘাতক ডাম্প ট্রাকের চালক এবং কন্ট্রাক্টর মসজিদ বাজার পাকা রাস্তার উপর দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ী চালিয়ে ভিকটিম আরিফ’কে হত্যা করার কথা স্বীকার করে। জিজ্ঞাসাবাদের সে আরো জানায় যে উক্ত ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নিকট হতে গ্রেফতারের এড়ানোর জন্য সে ফেনী জেলার বিভিন্ন স্থানে ছদ্মনাম ধারণ করে আত্মগোপন করে আসছিল। গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে ফেনী জেলার ছাগলনাইয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরের প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বাদামীর কবর জিয়ারত

আমেরিকার ভাগ্য ভারতের হাতে!

পুলিশ হত্যার বিচার কেনো হবে না! 

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ২৮.৫ কেজি গাঁজাসহ আটক তিন

কুমিল্লায় ব্যাঙ্গের ছাতার মত গড়ে ওঠা মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের রহস্য

কুমিল্লা’য় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে বৃদ্ধ’কে হত্যা

কুমিল্লায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিদেশী মদসহ আটক এক

চট্টগ্রাম প্রতিদিন অফিসে সংঘবদ্ধ হামলার চেষ্টায় ক্ষোভ, প্রতিবাদ, নিন্দার ঝড়

কুমিল্লার চৌদ্দগ্রামে দাফনের ৯ দিন পর বাড়ি ফিরলেন নিখোঁজ তরুণী রোকসানা আক্তার

কুমিল্লা-লাকসাম আঞ্চলিক মহাসড়কে জলাবদ্ধতা, ভোগান্তিতে জনসাধারণ