বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কুমিল্লা ইপিজেডে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক:
জানুয়ারি ১৬, ২০২৫ ১০:৩৪ অপরাহ্ণ
পঠিত: ৯৪ বার

কুমিল্লায় এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড) এ সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকের উপর হামলা করেন ইপিজেড আনসারকর্মীরা ও বেপজা সিকিউরিটি গার্ড।

আজ বৃহস্পতিবার ( ১৬ জানুয়ারি) দুপুরের কুমিল্লায় এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড) এই ঘাটনায় ঘটে।

ঘটনাস্থলে সংবাদ কর্মীরা জানায় , ইপিজেডের এলাকাবাসীর আয়োজনে একটি মানববন্ধনে সংবাদ গ্রহনে করতে সাংবাদিকরা ইপিজেড গেইটে গেলে সেখানকার দায়িত্বরত আনসারকর্মীরা সাংবাদিকদেরকে ঢুকতে বাঁধা দেন।

বেপজা কর্তৃপক্ষের অনুমতি নিতে চাইলেও তারা গণমাধ্যমকর্মীদের কোনো কথা না শুনেই তাদেরকে গায়ে ধাক্কা দিয়ে বের করে দেন। এসময়, সোনালী নিউজের জেলা প্রতিনিধি মইন নাসের খান রাফির ধাক্কা দিয়ে লাঞ্ছিত করে আনসারকর্মীরা৷ এসময় সাংবাদিক রাফির শরীরে আঘাত লাগে ও হাত রক্তাক্ত হয়ে যায়। এসময় বেশ কয়েকটি গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সরেজমিনে উপস্থিত থাকা দৈনিক আমাদের কুমিল্লার রিপোর্টার জাহিদ হাসান নাইম বলেন, আমরা সংবাদ সংগ্রহের জন্য এসেছিলাম। ইপিজেড এর ভিতর দিয়ে অন্য পাশের গেটে যাওয়ার জন্য অনুমতি চেয়েছিলাম। কিন্তু বেপজা সিকিউরিটি গার্ড ও আনসার কর্মীরা কোন কথা না শুনেই উচ্চ বাক্য করতে থাকে। এক পর্যায়ে তারা সাংবাদিক রাফির গায়ে হাত তোলে। আমি এই ঘটনা তীব্র নিন্দা জানাই।

এ সময় সরজমিনে থাকা আরেক গণমাধ্যমকর্মী চ্যানেল এস এর কুমিল্লা প্রতিনিধি রাজিব সাহা বলেন, আমরা গণমাধ্যম কর্মীরা সংবাদ সংগ্রহে যাবে। সেখানে অনুমতি নেওয়ার প্রয়োজন আছে এটা তো তারা আগে থেকেই অবগত। আনসার কর্মীরা সুন্দর ভাবে বুঝিয়ে না বলেই শুরু থেকেই উচ্চ বাক্যে কথা বলে এবং গণমাধ্যম কর্মীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। একপর্যায়ে সাংবাদিক রাফির গায়ে হাত তোলে। এটা তারা ঠিক করেনি আমরা তীব্র নিন্দা জানাই।

এদিকে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা বেপজার নিবার্হী পরিচালক আবদুল্লাহ আল মাহবুব কে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় র‍্যাব এর অভিযানে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার দুই

বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেফতার ৩

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ০১।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হত্যা করলো ছাত্রদল কর্মীকে

খাদ্য সেক্টরের দাপুটে সিন্ডিকেট ভাঙ্গতে গিয়ে হুমকির মুখে সচিব বিএনপি ব্যানারে মাঠে নামছে শামীম ওসমানের সহযোগিরা

শেখ হাসিনার বিরুদ্ধে রায় প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়ের ১০০১ শিক্ষকের বিবৃতি

iper

iper

মুরাদনগর থানার ওসিসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা, পাল্টা মামলা

বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

কুমিল্লায় বরুড়ায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক