বুধবার , ৪ জুন ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কুমিল্লা টমছম ব্রীজে পুলিশি চেক পোস্টে, পুলিশ দেখে অস্ত্র তাক আটক তিন, ৪০ মামলার আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
জুন ৪, ২০২৫ ২:২৩ অপরাহ্ণ
পঠিত: ১৪৮ বার

গতকাল ০৩ জুন ২৫ রাত ১০.৩৫ মিনিটের সময় কুমিল্লা সদর দক্ষিণ এলাকা টমছমব্রীজে চেক পোস্টে সিএনজি তল্লাশী করাকালীন সময়ে পুলিশকে দেখে পিস্তল তাক করে এসময় ০৩ জনকে আটক করেছে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রফিকুল ইসলাম।

তিনি জানান আসন্ন পবিত্র ঈদুল আযহা-২০২৫ উপলক্ষে মানুষের যাত্রায়াত নির্বিঘ্ন ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লা জেলা পুলিশ বিভিন্ন স্থানে চেকপোষ্ট স্বাপন করে। চেকপোষ্টে বিভিন্ন যানবাহনে চলাচলরত সন্দেহজনক যাত্রীদের তল্লাশী করেন। তারই ধারাবাহিকতায় গতকাল রাতে সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই (নিঃ) মোঃ খাজু মিয়া সঙ্গীয় ফোর্সসহ টমছমব্রীজ মদিনা সুইটস দোকানের সামনে পাকা রাস্তার উপর সন্দেহজনক যাত্রীদের তল্লাশীকালে রাত ১০.৩৫ মিনিটে কান্দিরপাড় হতে পদুয়ারবাজার বিশ্বরোড গামী ০১টি সিএনজি আসতে সন্দেহ হলে থামানোর সংকেত দেয়। পুলিশি তৎপরতা বুঝতে পেরে সিএনজির পিছনে যাত্রীর আসনে থাকা ০৩ জনের মধ্যে বাম পাশে থাকা ০১ জন ডিউটিরত পুলিশদের গুলি করার উদ্দেশ্যে অস্ত্র তাক করলে ডিউটিরত অফিসার ফোর্স তাৎক্ষনিক পালটা প্রতিরোধ গড়ে তুলে। আসামীদের সাথে ধস্তধষ্ঠি শুরুর এক পর্যায়ে এসআই নিঃ মোঃ খাজু মিয়া আহত হয় এবং আসামী ০১। মোঃ খাইরুল হাসান (৩০) কে তাহার ডান হাতে থাকা একটি বিদেশী পিস্তলসহ অপর আসামী ০২। মোঃ রাকিবুল হাসান রিয়াদ (২৮) ও ০৩। মোঃ সোহাগ মোল্লা (৩৫) গনকে গ্রেফতার করতে সমর্থ হন। তৎসময়ে ঘটনা স্থলে উপস্থিত লোকজনের সম্মুখে পুলিশ ২রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিনসহ বিদেশী আগ্নেয়াস্ত্রটি পুলিশি হেফাজতে গ্রহন করেন এবং বিধি মোতাবেক জব্দ করেন। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীদের মধ্যে মোঃ রাকিবুল হাসান রিয়াদ এবং সোহাগ মোল্লা গতকালই জামিনে মুক্তি লাভ করে এবং মোঃ খাইরুল হাসান গত একমাস আগে জামিনে মুক্তি লাভ করে।

ধৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তাদের সঙ্গীয় পলাতক আসামী ও অজ্ঞাতনামা সিএনজি চালক পরস্পর যোগসাজশে আসন্ন পবিত্র ঈদুল আযহা-২০২৫ উপলক্ষ্যে পশুর হাটে গরু ব্যবসায়ী এবং ক্রেতাদের নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র ছিলিয়ে নেওয়ার উদ্দেশ্য জ্ঞাতসারে তারা বর্ণিত আলামত অবৈধ বিদেশী পিস্তল ও গুলিসহ পদুয়ারবাজার বিশ্বরোডের দিকে যাচ্ছিল।

এ সংক্রান্তে কুমিল্লা এর সদর দক্ষিণ মডেল থানার, এফআইআর নং-০৮, তারিখ- ০৪ মে, ২০২৫, ধারা-অপঃ, ১৮৭৮ ১৯(অ)/১৯(ঋ) ধারা রুজু করা হয়েছে। বিধি মোতাবেক গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আসামীরা হলো ১৷ সদর দক্ষিণ উপজেলার কুমিল্লা সিটি কর্পোরেশন ২২ নং ওয়ার্ডের, শ্রীবল্লভপুর এলাকার খোকন মিয়াে ছেলে খাইরুল হাসান( ৩০) খাইরুলের, এর নামে কুমিল্লা জেলাসহ বাংলাদেশের বিভিন্ন খানায় ৪০টি মামলা রয়েছে ২৷ কোতোয়ালি থানার জগন্নাথপুর ইউপি,
বাহুরুপা, ০২নং ওয়ার্ড এলাকার জসিম উদ্দিনের ছেলে রাকিবুল হাসান রিয়াদ (২৮) এর নামে কুমিল্লা জেলাসহ বাংলাদেশের বিভিন্ন খানায় ১৬টি মামলা রয়েছে,৩৷ চাঁদপুর জেলার মতলব উত্তর থানার নয়াকান্দি মোল্লা বাড়ি এলাকার রফিকুল ইসলামের ছেলে সোহাগ মোল্লা (৩৫) এর নামে কুমিল্লা জেলাসহ বাংলাদেশের বিভিন্ন খানায় ১৪টি মামলা রয়েছে।

সদর দক্ষিণ মডেল থানা পুলিশ জানায় আসামী ৩ জনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, আসামীরা কোন গ্রুপের সাথে জড়িত তার জন্য বিজ্ঞ আদালতে রিমান্ড প্রেয়ার চাইবেন। 

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রামে এস.এস.সি সমমানের পরিক্ষা কেন্দ্রের পাশে দোকান খোলা রাখায় জরিমানা

মহম্মদপুরের দুই সাবেক চেয়ারম্যান মাগুরায় আটক

কুমিল্লায় নির্বাচনী এলাকা পুনঃবহালের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ০১

বাহারের সঙ্গে ফাঁসছেন তার ১৮ সহযোগী

সৌদি আরবে ঈদুল আযহা ৬ জুন

কুমিল্লায় চাঁদার জন্য কাপড় দোকানিকে গুলি, আটক ০১

সাংবাদিকসহ সকলের সহযোগিতা ছাড়া একা পুলিশের পক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা কঠিন :ডিএমপি কমিশনার

কুমিল্লার চৌদ্দগ্রামে অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍‍্যাব-১১

২৪ বছর জেল খেটে এসে মাদক নিয়ে আটক – কুমিল্লা ছত্রখীল পুলিশ ফাঁড়ির জালে