শনিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মসজিদের ইমাম ও খতিবকে অপসরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুমিল্লা জেলা প্রতিনিধি :
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ৬:৪২ অপরাহ্ণ
পঠিত: ১০৬ বার

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ (ডিগ্রি শাখা) জামে মসজিদের ইমাম ও খতিব, কুমিল্লা জেলা আহলে সুন্নাত আল জামাত ইমাম পরিষদের প্রশিক্ষণ সম্পাদক বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মারুফ বিল্লাহ”কে ক্ষমতার অপব্যবহার করে চাকরিচ্যুত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কলেজের অধ্যক্ষ আবুল বাশার ভুঁইয়ার বিরুদ্ধে কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম পরিষদ।

সংবাদ সম্মেলনে কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত ইমাম পরিষদ সভাপতি মাওলানা খলিলুর রহমান কাসেমী বলেন ক্ষমতার অপব্যবহার করে সম্পূর্ণ অন্যায়ভাবে অব্যাহতি দিয়েছে, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত, প্রতিহিংসা ও ক্ষমতার অপব্যবহারের বহির্প্রকাশ করেছেন।

কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম পরিষদ গভীর উদ্বেগের সাথে জানাচ্ছে যে, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ (ডিগ্রি শাখা) জামে মসজিদের ইমাম ও খতিব, আহলে সুন্নাত আল জামাত ইমাম পরিষদের প্রশিক্ষণ সম্পাদক বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মারুফ বিল্লাহ’কে কলেজের অধ্যক্ষ আবুল বাশার ভূইয়া ক্ষমতার অপব্যবহার করে সম্পূর্ণ অন্যায়ভাবে অব্যাহতি দিয়েছে, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত, প্রতিহিংসা ও ক্ষমতার অপব্যবহারের বহির্প্রকাশ।

ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম শরাফতি বলেন ২০১৭ সাল থেকে প্রতি সোমবার বাদ এশা ইমামকে হাদিস ও তাফসিরের তালিম দিয়ে থাকেন। এতে কলেজের ছাত্র ও এলাকার সকল শ্রেণির দ্বীনদার মুসল্লিগণের উৎসবমুখর উপস্থিতি পরিলক্ষিত হয়, ফলে বহু ছাত্র নামাজি ও দ্বীনদার হয়েছে। কিন্তু ২০ জানুয়ারি ২০২৫ইং থেকে কলেজের অধ্যক্ষ কর্তৃক নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে ইমাম সাহেব কিতাবী তালিম বন্ধ রাখেন। এতে ছাত্র-জনতা ও মুসল্লীগন ফুঁসে উঠেন এবং স্থানীয় মুসল্লীরা তালিম শুরু করতে চাইলে অধ্যক্ষ কর্তৃক ইমাম সাহেবের বাসায় পুলিশ পাঠিয়ে তাকে নানাভাবে হেনস্থা করা সহ হুমকি-ধামকি অপমান করেন। কোন বিধি-বহিরভুত ভাবে তাকে ইমামতি ও খতিবের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন। ছাত্র-জনতা ও আলেম উলামার রক্তে অর্জিত দ্বিতীয় স্বাধীনতার পর মসজিদে ইসলামি আলোচনা ও কিতাবী তালিম বন্ধ এবং অন্যায় ভাবে একজন ইমামকে হেনস্তা ও জোরপূর্বক অব্যাহতি করায় কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম পরিষদ কোন ভাবেই বরদাশত করবে না। কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম পরিষদ ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষের এমন নির্লজ্জ আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উক্ত ঈমামকে চাকরিতে পুনর্বহালের দাবিতে চার দফা দাবি প্রধান করেন।
দাবিঃ ১. মাওলানা মারুফ বিল্লাহ সাহেবকে নিঃশর্ত ইমামতি ও খতিবের দায়িত্বে/পুণঃবহাল করতে হব, ২. কলেজ অধ্যক্ষ আবুল বাশার ভূঁইয়াকে তার ও দায়িত্ব থেকে অপসারণ করা, ৩. ছাত্র-ভানতা ও মুসল্লিদের চার শিক্ষার মাধ্যম হিসাবে হাদিস ও কিতাবের তালিম পুনরায় চালু করা, ৪. বর্তমান মসজিদ কমিটি বাতিল করে নতুন দ্বীনদার লোকদেরকে নিয়ে কমিটি গঠন করতে হবে।

ইমাম, সমাজের এ দাবি অনতিবিলম্বে পূরণ করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় ইমাম সমাজ ও তাওহিদি জনতাকে সাথে নিয়ে রাজপথে গণআন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন।

উক্ত সভায় আরও উপস্থিত ইমাম পরিষদের উপদেষ্টা মুফতী শামছুল ইসলাম জিলানী, মাও. খলীলুর রহমান, সাদেকুর রহমান, মাওঃ মাহফুজুল ইসলাম মাও. আবুল বাশার, নোমান অর্থ সম্পাদক মাও. কামরুল হাসান, মাও. আনোয়ার হুসাইন প্রমুখ। আজ দুপুরে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার কার্যালয়ে উক্ত সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কান ধরে মাফ চাইলেন জবি সমন্বয়ক নূর নবী

কাকরাইল ও আশপাশে মিছিল-সমাবেশ নিষিদ্ধ

গুলশান থানায় গ্রেফতার কৃত সাবেক ওসি মাজহারের ক্যাশিয়ার কনস্টেবল নুরু এখনও বহাল তবিয়তে

কুমিল্লা সদর দক্ষিণে ভূয়া দরবেশ সেজে মানুষের সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ গ্রেফতার ০৪

কুমিল্লায় হঠাৎ মাঝপথে থেমে গেল চলন্ত ট্রেন, আতঙ্কিত যাত্রীরা

পত্রিকা সম্পাদকের বিরুদ্ধে এজাহার দিয়েই দুই লাখ টাকা চাঁদা চান ‘সমন্বয়ক রিফাত’

কুমিল্লায় র‌্যাবের নিরাপত্তা জোরদার

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল,গুলি,ম্যাগাজিনসহ ০৪জন ডাকাত গ্রেফতার

বিভিন্ন জালিয়াত, মাদক ও নারী ব্যবসায়ী যুবলীগ নেতা সফিকুল ইসলামক গ্রেফতার

ডিএনসি অভিযানে ইয়াবা-ফেন্সিডিল সহ গ্রেফতার ০১, পলাতক ০১