বৃহস্পতিবার , ৩০ মে ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কুমিল্লা-লাকসাম আঞ্চলিক মহাসড়কে জলাবদ্ধতা, ভোগান্তিতে জনসাধারণ

ঢাকা আউটলুক ডেস্ক :
মে ৩০, ২০২৪ ১২:০২ পূর্বাহ্ণ
পঠিত: ১০৮ বার

নিজস্ব প্রতিবেদক//

কুমিল্লা থেকে ছেড়ে আসা লাকসাম আঞ্চলিক মহাসড়কে একটু বৃষ্টি হলেই চাঁনপুর এলাকায় পানি হাঁটু পর্যন্ত পানি উঠে যায়। এতে ভোগান্তিতে পড়ে স্থানীয় জনগণসহ গাড়িচালকরা। মাঝে মধ্যে সিএনজি, অটোরিকশা, ইজিবাইকসহ হাঁটুসমান পানির কারণে এইসব গাড়িগুলো বিকল হয়ে যায়। রাস্তার মাঝে বিকল হলে যানজটের সৃষ্টি হয়। অপরিকল্পিতভাবে ড্রেনের অসমাপ্ত কাজ করার ফলে এই সমস্যা হচ্ছে বলে জানান স্থানীয়রা।

সরজমিনে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, যখন রাস্তার কাজ করা হয়েছিল তখন ঠিকাদার প্রতিষ্ঠান এনডিই রাস্তায় আরসিসি ঢালাই দিয়ে রাস্তার উভয় পাশে পানি যাওয়ার জন্য ড্রেনেজ ব্যবস্থা করেছেন। কিন্তু ড্রেনটি সম্পূর্ণ বিজয়পুর গোংগাইজুরি খালের সাথে সংযোগ স্থাপন না করে চাঁনপুর এর মাথায় এনে কাজ সমাপ্ত করে। পরবর্তীতে যার জায়গা পর্যন্ত ড্রেনের কাজটুকু  সমাপ্ত করেন তিনি ওই জায়গাতে বর্তমানে মার্কেট করার জন্য ড্রেনের সম্মুখে মাটি ফেলে ভরাট করে ফেলেন। যার ফলশ্রুতিতে পদুয়ার বাজার বিশ্বরোড়সহ লাকসাম রোডের দক্ষিণ দিকের পানি যাওয়া বন্ধ হয়ে যায়। এমতাবস্থায় একটু বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু পর্যন্ত পানি জমে।

স্থানীয় বাসিন্দারা জানায়, একদিকে ইপিজেড এর বর্জ্য পানির তীব্র গন্ধ তার ওপরে রাস্তায় জমে থাকা ময়লার পানি তাতে জীবন অতিষ্ঠ করে তুলেছে। সড়ক ও জনপথ (সওজ) ও জেলা প্রশাসকের কাছে সকলের দাবি এই রাস্তাটির পাশে জমে থাকা পানি এবং ড্রেনেজ যেন গুংগাইজুরি খালের সাথে সংযোগ স্থাপন করা হয়।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল হাই বাবলু বলেন, যে প্রকৌশলী ড্রেনের কাজটি করছে, তারা পানি কোথায় কিভাবে যাবে তা ব্যবস্থা না করে কাজ শেষ করে চলে যায়। এতে সাধারণ জনগণের কষ্ট হচ্ছে। এ কাজের দায়িত্বে অবহেলার কারণে তাদের বিরুদ্ধে সওজ ব্যবস্থা গ্রহণ করবে বলে আশাবাদী। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হোক।

এ বিষয়ে কুমিল্লা সওজের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা জানান, আমরা সরেজমিনে দেখে তারপর যেটা ভালো হয় সেটাই ব্যবস্থা গ্রহণ করব।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে তিন জনের জেল ও ৬ লাখ টাকা অর্থদণ্ড

চাঁদাবাজির অভিযোগে ৩ জনকে বেধড়ক পিটুনি

কুমিল্লা সদর দক্ষিণে ধর্মীয় র‍্যালি ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ০২

ডেমরায় দিনে-দুপুরে চুরি, সাত লাখ টাকার অধিক মালামাল লুট!

তাহিরপুরের ভুয়া সমন্বয়ক সেজে নিরপরাধ মানুষের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন 

মাগুরা তরিকুল ইসলাম”র চিকিৎসার সকল দায়িত্ব নিলেন রবিউল ইসলাম নয়ন

বরুড়া উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাহারের সঙ্গে ফাঁসছেন তার ১৮ সহযোগী

মুরাদনগর থানার ওসিসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা, পাল্টা মামলা