সোমবার , ২০ জানুয়ারি ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কুমিল্লা সদর দক্ষিণে অবৈধ মাটি ব্যবসায়ীদের বেজায় ক্ষমতার প্রভাব, সিরিজ রিপোর্ট ০১

জুয়েল খন্দকার, নিজস্ব প্রতিবেদক:
জানুয়ারি ২০, ২০২৫ ৬:৪২ অপরাহ্ণ
পঠিত: ৬৮ বার

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় অবৈধ মাটি ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ সিন্ডিকেট তৈরি করে চালাচ্ছেন অবৈধ মাটি ব্যবসা আইনশৃঙ্খলার বাহিনীকেও কচুরিপানা মনে করেন তারা। ঐক্যবদ্ধ সিন্ডিকেটের যেন বেজায় ক্ষমতা তোয়াক্বার”টুকু করে না আইনশৃঙ্খলা বাহীনীদেরকেও। যখন তখন সাংবাদিক পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেট”দেরকেও পেটান তারা, শুধু পেটানি না তারা সব সময় পেটাতে একটি বাহিনী সব সময় তৈরি হয়েই থাকেন। পরিবেশ ধ্বংস করা সহ রাস্তা ঘাট, বাড়ি ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি করলেও কেওই তাদেরকে কিছুই বলতে পারেন না। কেউ কিছু বললেই সিন্ডিকেট চক্র চালায় অমানবিক নির্যাতন। কুমিল্লা সদর দক্ষিণ এর একটি উপজেলায় প্রায় শতাধিক মাটি ব্যবসায়ী সবাই ঐক্যবদ্ধ সিন্ডিকেট হয়েছেন।

৫ই আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে অবৈধ মাটি ব্যবসা বন্ধ হয়নি বরং ব্যক্তি পরিবর্তন হয়েছে আরও ব্যবসায়ীর সংখ্যা বেড়েছে। বিএনপি ও জামায়াতের নেতা কর্মীরা’সহ রাজনৈতিক পন্থি সাংবাদিকেরাও ঐক্যবদ্ধ হয়ে আগের চেয়ে ব্যবসায়ী বেশি হয়ে গড় তুলেছেন ঐক্যবদ্ধ সিন্ডিকেট। দৌড়াত্ব্য বেড়েই চলছে এই সিন্ডিকেটের লাগামহীন। অবৈধ সব মাটি যায় ব্রিক-ফিল্ডে। এই সিন্ডিকেটকে দমানো যাচ্ছেন না কোন ভাবেই, জরিমানা করেও দমানো যাচ্ছেনা বলে জানিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক, ইউএনও, এসিল্যান্ড ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলার বাহিনীরা। এই সব মাটি ব্যবসায়ীরা গা শিউরে উঠার মতোনও ঘটনা ঘটান তারা, তাদের মাটির গাড়ির সামনে সাংবাদিক, পুলিশ কিংবা কেহ দাঁড়াতে সংকেত দিলেও মাটিবাহী ট্রাক চাপা দেওয়া সহ বাড়ি মেরে চলে যেতে বলে দিয়ে রেখেছেন অবৈধ মাটি ব্যবসায়ীরা বলে জানিয়েছেন ট্রাক চালক রহিম উদ্দিন, কাজল মিয়া’সহ করিম উল্লাহ্’রা। কারণ জানতে চাইলে গাড়ি ধরে নিয়ে গেলে ছাড়িয়ে আনতে লক্ষাধিক টাকা গুনতে হয় তাই ২/১ জনকে মেরে ফেললে ৫০ হাজার থেকে লক্ষ টাকা”র মধ্যে অ্যাকসিডেন্ট বলে চালিয়ে দেয় তখন আর কেহ কোন সমস্যা করেন না ভয়ে। তারা আরও জানান যে আপনাদের মতন সাংবাদিকরাও এই ব্যবসার সাথে শেয়ার আছেন আবার কেহ রোজকার বেতনে লাইনম্যানের কাজও করেন!

সম্প্রতি এমনি এক ঘটনা গত ১৭/১২/২০২৪ ইং তারিখ শুক্রবার অবৈধ মাটি ব্যবসায়ীদেরকে ধরতে রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার এসিল্যান্ড সৈয়দ রেফাঈ আবিদ অভিযানে নামেন তখন কয়েকটি স্পট থেকে ০৩ টি মাটিবাহী ট্রাক আটক করে উপজেলায় পাঠিয়ে অন্য স্পটের যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে অবৈধ মাটি ব্যবসায়ীরা এসিল্যান্ড এর সাথে থাকা গাড়ি গুলির গতিবিধি লক্ষ করে জোড়কানন মথুরাপুর বাজারের পশ্চিম এলাকায় এসে পৌঁছালে ৩০/৩৫ টি মটর সাইকেল এসে গতিরোধ করে আইনশৃঙ্খলা বাহিনীর উপরে অতর্কিত হামলা চালান। উক্ত বিষয়ে ২৪ জনকে এজাহার নামীয় আসামি ও ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাত করে কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক ও সদর দক্ষিণ উপজেলা এসিল্যান্ড। উক্ত ঘটনা বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ হওয়ার পর থেকেই কুমিল্লা প্রশাসনের কাছে মাটি ব্যবসায়িদের বিরুদ্ধে নানান অভিযোগ আসতে শুরু করেছে। ইতঃপূর্বেও সকল অভিযোগের নিষ্পত্তি করেছেন জেলা প্রশাসক। যত অভিযোগ আসবে সব অভিযোগের নিষ্পত্তি করবেন বলে জানান জেলা প্রশাসক।

উক্ত বিষয়ে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে কথা বললে তারা জানান সামনে বিএনপির এমপি পদপ্রার্থীর কর্মীরা ও জামায়াতেরও কর্মীরা মিলে এইব অবৈধ মাটি ব্যবসায় করছেন সাথে সাংবাদিকরাও জড়িত আছেন। নানান সময় সুপারিশ ও তদবির করার জন্য। আর সব অবৈধ মাটি যায় অবৈধ ব্রিক-ফিল্ড চৌধুরি ব্রিক-ফিল্ড সহ অন্যান্য ব্রিক-ফিল্ডে ইতিমধ্যে চৌধুরি ব্রিক-ফিল্ডে যৌথবাহিনী নিয়ে অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসন, অভিযান পরিচালনা করে রীতিমতো হতভম্ব হওয়ার মতো এই ব্রিক-ফিল্ডের পরিবেশ থেকে শুরু করে কোন কাগজ পত্রই নেই তাদের এতো বছর অবৈধ ভাবে পরিবেশ, রাস্তা ও ফসলি জমি সহ আশ-পাশের বাসতিদের ক্ষতি করে আছেন এই চৌধুরি ব্রিক-ফিল্ড তার আর কি গুড়িয়ে দিলেন আইনশৃঙ্খলা বাহিনী।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় ২৪৭ বোতল ফেন্সিডিল’সহ আটক এক

হাসনাতের গাড়িতে সন্ত্রাসী হামলা

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা মামলার আসামী গ্রেফতার দুই

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কুমিল্লা সদরে ২০০ কেজি গাঁজাসহ মা-মেয়ে আটক

কুমিল্লা সদর দক্ষিনে গোলাম সারওয়ার ও আব্দুল হাই বাবলুসহ ৯৬ জন ও অজ্ঞাত ১৫০-২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের

মোবাইল চোরাকারবারি ও ছাত্রলীগ নেতা সুমনের করা মিথ্যা মামলায় সাংবাদিক শাহীন এর জামিন

ভাংচুর ও লুটপাট এর অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক ১৪ জনকে আটক

কুমিল্লায় মাদক বিরোধী অভিযানে ১০ কেজি গাঁজা’সহ আটক এক

কুমিলায় অর্থের বিনিময়ে রোহিঙ্গা যুবককে জন্ম নিবন্ধন ইউপি সচিব গ্রেফতার