বুধবার , ৭ মে ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কুমিল্লা সদর দক্ষিণে মাদরাসার খেলার মাঠ দখলের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
মে ৭, ২০২৫ ৮:৫২ অপরাহ্ণ
পঠিত: ১৩৬ বার

প্রশাসনের হস্তক্ষেপে মানববন্ধন ও কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে হাড়াতলী দারুস সুন্নাহ্‌ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার হাড়াতলী দারুস সুন্নাহ্‌ ইসলামিয়া দাখিল মাদ্রাসার খেলার মাঠ অবৈধ দখল করার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘেষা মাদ্রাসার মাঠের সামনে মানববন্ধন করেন মাদরাসার সাধারণ শিক্ষার্থীরা।

মহাসড়কে মানববন্ধনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার রুবাইয়া খানম, সড়ক ও জনপদ অধিদপ্তরের থানা নির্বাহী কর্মকর্তা খন্দকার গোলাম মোস্তফা, সাবেক এমপি ও বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। প্রশাসন আন্দোলনরত ছাত্রদের সঙ্গে কথা বলেন এবং ছাত্রদেরকে আশ্বাস প্রদান করেন। এমবিএস বি কোম্পানি জোড় পূবর্ক তাদের খেলার মাঠটি দখল করেছে বলে শিক্ষার্থীরা বললে প্রশাসন উদ্ধার করার আশ্বাস দিলে ছাত্ররা কর্মসূচি প্রত্যাহার করে নেয়।

এ সময় শিক্ষার্থীদের মানববন্ধনে অংশগ্রহণ করেন খন্দকার গোলাম মোস্তফা, দারুস সুন্নাহ্ মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মফিজুর রহমান, লুৎফুর রহমান মৈশান, মাহবুবুল আলম মৈশান, রেজাউল করিম রিপন, কামরুল ইসলাম ইয়াকুব মেম্বার, আছমত আলী মেম্বার, মোস্তফা হোসেন, আব্দুল মোমেন, খোরশেদ আলম শাহজাহান মৈশান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শিক্ষক বৃন্দ।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রুবাইয়া খানম বলেন, শিক্ষার্থীদের খেলার উপযোগী করার জন্য আগামী ২০ দিনের মধ্যে সংস্কার করে মাঠটি শিক্ষার্থীদের খেলার উপযোগী করার প্রস্তাব করছি। মাদ্রাসার শিক্ষার্থীদের পারাপারের জন্য ফুটওভার ব্রিজের বিষয়টিও দেখা হবে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

হাসনাতের গাড়িতে সন্ত্রাসী হামলা

কুমিল্লায় ট্রেন এবং অটোরিকশা সংঘর্ষে নিহত ০৭

কুমিল্লায় পারিবারিক সম্পত্তি বিরোধে গৃহবধূকে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ

ব্রাহ্মণপাড়ায় অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে উপজেলা প্রশাসনের অভিযান ও অর্থদন্ড

চট্টগ্রামে র‌্যাব-৭ এর অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী মোঃ তৌহিদুল ইসলাম আটক

কুমিল্লায় ৪ দফা দাবীতে ফের রাজপথে ম্যাটস শিক্ষার্থীরা

কুমিল্লায় বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক এক

সিএমপিতে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

ফেইসবুক লাইভে এসে আত্মহত্যা, মৃত্যুর জন্য দায়ী করলেন বাবাকে।

বরগুনায় লোহার ব্রিজ ভেঙে খালে পড়ে, নিহত ৯