মঙ্গলবার , ৩ জুন ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কুমিল্লা সিটি  কর্পোরেশন  ১৬ নং ওয়ার্ড সংরাইশ এলাকায়  নতুন গ্যাস পাইপ লাইন সংস্কারের  শুভ উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক:
জুন ৩, ২০২৫ ২:০৬ পূর্বাহ্ণ
পঠিত: ৯৯ বার

কুমিল্লা নগরীর ১৬নং ওয়ার্ড সংরাইশ এলাকায় নতুন পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সঞ্চালনার শুভ উদ্বোধন উপলক্ষ্যে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জুন) বিকাল ৪টায় ১৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসীর উদ্যোগে সংরাইশ সালেহা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক ভিপি মো: নজরুল ইসলাম, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ডিজিএম বেলায়েত হোসেন কনক, বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার পারভেজ নির্ঝর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মজিবুর রহমান ফরহাদ।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন ১৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ হাবিবুল্লাহ।

বক্তারা বলেন, ২০ থেকে ২২ বছর যাবৎ সংরাইশ এলাকায় গ্যাসের সমস্যা। এই সমস্যাটি অনেক কে জানানো হলে সমাধান হয়নি। উদবাতুল বারী আবু নিজ থেকে এগিয়ে এসে নিজস্ব তহবিল থেকে আর্থিক সহযোগীতা করে এবং বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড জনসংযোগ শাখার ডিজিএম বেলায়েত হোসেন কনকের দিক নির্দেশনায় গ্যাস লাইনের নতুন পাইপ সংস্থাপনের কাজ শুরু হয়েছে। সমস্যাটি অতি শিগ্রই সমাধান হবে। এজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ।

প্রধান অতিথির বক্তব্যে উদবাতুল বারী আবু বলেন, গত কয়েক মাস আগে সংরাইশ এলাকায় একটি কাজে আসলে দীর্ঘদিনের গ্যাসের সমস্যার কথাটি এলাকাবাসী জানান। পরে জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, বাখরাবাদের ডিজিএম বেলায়েত হোসেন কনক, আনোয়ার পারভেজ নির্ঝর ও এলাকাবাসী সহ বাখরাবাদের নব যোগদানকৃত এমডির সাথে দেখা করে সমস্যাটির কথা জানাই। তখন তিনি নানা জটিলতার কথা জানান এবং ডিমান্ড নোটের টাকা পরিশোধ করলে সমস্যাটি সমাধানের আশ্বাস দেন। সাথে সাথেই আমি রাজি হই। নানা সমস্যা সমাধানের পর আজকে গ্যাস লাইনের নতুন পাইপ সংস্থাপনের কাজ শুরু হয়েছে। আমি কোন উদ্দেশ্য নিয়ে কাজটি করিনি। শুধু ছোয়াবের আশায় করেছি।

এর আগে বিকাল তিনটায় নগরীর শাপলা মার্কেট প্রাঙ্গণে ফিতা কেটে গ্যাস লাইনের নতুন পাইপ সংস্থাপনের কাজের শুভ উদ্বোধন করেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু সহ অতিথিগণ। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় কুমিল্লা মহানগর বিএনপির নেতৃবৃন্দসহ সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

পাচার হওয়া অর্থ উদ্ধারের দায়িত্ব নিয়েছিল বাংলাদেশ ব্যাংকের নতুন গর্ভনর আহসান এইচ মনসুর,  তবে নিজেই কি জড়িত টাকা পাচারের সাথে?

বাহরাইন বিএনপির নতুন কমিটি গঠন

ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে হত্যা করা হয় জাহাজের ৭ জনকে : র‍্যাব

অবৈধভাবে মাটি কাটায় কুমিল্লায় ২ জনকে কারাদণ্ড

শেরপুর ও ময়মনসিংহে বন্যায়, তলিয়ে গেছে ১৬৩ গ্রাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হত্যা করলো ছাত্রদল কর্মীকে

কুমিল্লায় র‍‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ০১

Scientists discover largest black hole jet ever seen in the early universe — its twice as long as our galaxy

গলাচিপায় খুনির ঘরে ক্ষিপ্ত জনতার আগুন

কুমিল্লায় যুবককে মারধরের ভিডিও ভাইরাল; ৮ জনের বিরুদ্ধে মামলা