মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কুমিল্লায় একই দিনে তিনটি লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ৫:১২ পূর্বাহ্ণ
পঠিত: ১২৭ বার

কুমিল্লায় পৃথক ঘটনায় বৃদ্ধা, শিশু ও এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) জেলার চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ ও লালমাই পাহাড় থেকে এসব লাশ উদ্ধার করা হয়।


বৃদ্ধার লাশ টয়লেটের ট্যাংকে

চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের পূর্ব ধনুসাড়া গ্রামে একটি বসতঘরের টয়লেটের ট্যাংকির ভেতর থেকে ৬৫ বছর বয়সী সাহেদা আক্তারের লাশ উদ্ধার করা হয়। নিহত সাহেদা ওই গ্রামের মাওলানা আব্দুল মমিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার ভোরে সাহেদার স্বামী ইমামতি করতে বের হন। বাড়ি ফিরে স্ত্রীকে খুঁজে না পেয়ে টয়লেটের পাশে তার পোশাক ও জুতা দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় ট্যাংকের ঢাকনা খুলে সাহেদার নিথর দেহ আবিষ্কার করেন তিনি।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন জানান, প্রাথমিক সুরতহাল করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে তদন্ত করছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


লালমাই পাহাড়ে ০৯ বছরের শিশুর গলাকাটা লাশ উদ্ধার

এদিন লালমাই পাহাড়ের চন্ডিমুড়া এলাকা থেকে ৯ বছর বয়সী মো. রিফাত হোসেনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। নিহত রিফাত বরুড়া উপজেলার চন্ডিপুর গ্রামের আবদুর রশিদের ছেলে।

শনিবার দুপুরের পর থেকে নিখোঁজ ছিল রিফাত। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে বরুড়া থানায় গত ০২ জানুয়ারী একটি নিখোঁজ ডায়েরি করেন। সোমবার পাহাড়ে লাশ পড়ে থাকার খবর পেয়ে স্বজনরা গিয়ে তাকে শনাক্ত করেন।

সদর দক্ষিণ মডেল থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শিশুটিকে হত্যা করে পাহাড়ে ফেলে গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।


সদর দক্ষিণে যুবকের লাশ উদ্ধার

একই দিনে সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের মোহনপুর এলাকা থেকে ২৮ বছর বয়সী টিপু সুলতানের লাশ উদ্ধার করা হয়। তিনি একই উপজেলার গাবতলী গ্রামের দেলু মিয়ার ছেলে।

সদর দক্ষিণ মডেল থানা পুলিশ রাত ৮ টার দিকে লাশটি উদ্ধার করে। তবে তার মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, তিনটি মৃত্যুর ঘটনা আলাদাভাবে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে টিপু সুলতানের স্বজনরা সদর দক্ষিন মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে তিনটি মামলার মধ্যে দুটি মামলার তদন্ত ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডির্পাটমেন্ট (সিআইডি) সহ জেলা গোয়েন্দা শাখার তদন্ত করছেন। খুবই শ্রীঘ্রই এই মামলার ঝট খুলবে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ক্রসফায়ারের ভয় দেখিয়ে ইটভাটা দখলে নেন বেনজীরের শ্যালক

কুমিল্লায় র‍্যাব এর অভিযানে ১৭৫ বোতল ফেন্সিডিল’সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

হয়রানী করতে মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুমিল্লা সদর দক্ষিণে অবৈধ মাটি ব্যবসায়ীদের বেজায় ক্ষমতার প্রভাব, সিরিজ রিপোর্ট ০১

কুমিল্লায়  ৭ মামলার আসামী যুবলীগ নেতা অস্ত্রধারী সন্ত্রাসী মাসুদ রানা প্রধান গ্রেফতার 

আমেরিকা বাংলাদেশের কৃষিখাত দখল নিতে চায় এবং তারা এটা নিয়েই ছাড়বে: উপদেষ্টা ফরিদা আখতার

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুহাম্মদ রায়হান উদ্দিনের পদত্যাগ

নারী লিপ্সু ও চরিত্রহীন নাসিমের প্রতারণার শিকার হয়ে সর্বশান্ত শতাধিক নারী, আইজিপির কাছে অভিযোগ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে দেওয়াল নির্মাণের অভিযোগ

ড.ইউনূস ও দুদককে উকিল নোটিশ পাঠালেন টিউলিপ সিদ্দিক