রবিবার , ১০ আগস্ট ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কুমিল্লায় ওয়ার্কশপ মালিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
আগস্ট ১০, ২০২৫ ৯:১৮ অপরাহ্ণ
পঠিত: ২৩৪ বার

কুমিল্লায় ওয়ার্কশপ মালিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ , হত্যা কান্ডে জড়িত থাকার সন্দেহে বাড়ির ভাড়াটিয়া দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে সিআইডি টিম উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করেছে।

রোববার (১০ আগস্ট) সকালে উপজেলার চাঁদপুর জনতা হাইস্কুল সংলগ্ন ওয়ার্কশপ সংলগ্ন বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুলাল মিয়া নগরীর ২২নং ওয়ার্ডের বড় দুর্গাপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার বড় দুর্গাপুর এলাকায় ওয়ার্কশপ মালিক দুলাল মিয়া। ভবনের মালিক ঢাকায় অবস্থান করায় এ ওয়ার্কশপসহ একতলা একটি বাড়ি তিনি দেখাশোনা করতেন। শনিবার (৯ আগস্ট) রাত ১১টার দিকে দুলাল মিয়া ওই বাড়ির এক ভাড়াটিয়ার বাসায় ভাড়া তুলতে যান। এরপর আর তিনি ঘরে ফিরেননি।

পরে রোববার সকালে স্বজনরা তার দোকানে ছুটে আসেন এবং দোকান সংলগ্ন ওই বাড়ির কক্ষ থেকে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। এসময় সিআইডির একটি টিম ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করে।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে বাড়ির ভাড়াটিয়া দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ওই ভাড়াটিয়ার বাড়ি ব্রাক্ষ্মণবাড়িয়া জেলায়।

আরও জানা যায় ওই বাড়িতে শুধুমাত্র অই দম্পতিই ভাড়া থাকতো।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই মোস্তফা কামাল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের যে কোন সময়ে তাকে হত্যা করা হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহত দুলাল মিয়ার মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

তিনি আরও জানান, নিহত দুলাল মিয়ার মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনার রহস্য উদঘাটনসহ জড়িতদের আইনের আওতায় আনতে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে। তবে ভাড়াটিয়া দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে অভিনন্দন ছাত্রশিবির

কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘুদের মানববন্ধন ও বিক্ষোভ

কাঁচা মরিচের দাম ৪০০ ছুঁইছুঁই, সব্জির বাজারে আগুন

‘সরকারের বিরুদ্ধে মন খুলে সমালোচনা করুন’

সূচিসহ ১৭৯ জন এজাহার ভূক্ত ও অজ্ঞাত ২৪০থেকে ২৬০ জনের বিরুদ্ধে মামলা

নৃত্যের তালে গান গেয়ে হত্যাকান্ড আসামি গ্রেফতার

ছয় দফা দাবী আদায়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়িতে অবরোধ

আর ডি এইচ মেকওভার এন্ড স্কিন কেয়ার সেলুন এর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন 

কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ২০২৪-২৮ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন

সিএমপিতে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২